শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৭ অক্টোবর ২০২৫ ১৭ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাহুল এবং তন্নু। আগে সম্পর্কে শ্যালিকা-জামাইবাবু ছিলেন। এখন যদিও নাম বদলেছে সম্পর্কের। বদলেছে সমীকরণ। এখন তাঁরা স্বামী-স্ত্রী। দু'জনের সম্পর্কের সমীকরণ বদলের মাঝের সময়টুকুর কাহিনি নিয়েই তোলপাড়। নজর কেড়েছে নেটিজেনদেরও। অনেকেই বলছেন, প্রেম, প্রেমের সম্পর্কের কোনও কারণ হয় না, বাধাও মানে না। বারে বারে নানা ধরণের প্রেমের কাহিনি এভাবেই সকলকে অবাক করেছে।
তন্নু গিয়েছিলেন দিদির বাড়িতে। তাঁর প্রয়াত দিদির পরিবারকে রক্ষা করতে এবং তাঁর সন্তানের দেখভাল করতে। গিয়েছিলেন কর্তব্যবোধ নিয়ে। কিন্তু সেই কর্তব্যবোধ-কাহিনির নতুন মোড় নিয়ে আসে। দায়িত্ব পালন করতে গিয়ে, এক সময়ে প্রেমে পড়েন দিদির স্বামীর অর্থাৎ জামাইবাবুর। পরিণতি? জামাইবাবুর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন যুবতী।
ঘটনাটি ঘটেছে বিহারের জামুই জেলার খাইরা থানা এলাকায়। তন্নু এবং রাহুল, দায়িত্ব-কর্তব্যবোধ মাথায় রেখেই, নিজেদের সম্পর্ককেও নাম দিয়েছেন। গিধেশ্বর মন্দিরে গিয়ে বিয়ে সারেন তাঁরা। ওই মন্দির তাঁদের এলাকার একটি সুপরিচিত মন্দির। যুবতী তন্নু, একই জেলার আমারি গ্রামের বাসিন্দা।
তন্নুর প্রয়াত দিদি নীলম। নীলমের বিয়ে হয়েছিল পাশের লক্ষ্মীসরাই জেলার বাতাসপুরের বাসিন্দা রাহুলের সঙ্গে। রাহুল এবং নীলমের সংসার চলছিল ঠিকঠাকই। তাঁদের একটি মেয়ে রয়েছে। ওই মেয়ের বয়স যখন দেড় বছর, তখন মৃত্যু হয় নীলমের। দিদির মৃত্যুর পর, তন্নু তাঁর বোনঝির দেখাশোনার জন্য নীলমের বাড়িতে যান। সময়ের সঙ্গে সঙ্গে, বোনঝির দেখাশোনার পাশাপাশি জামাইবাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দিন যত এগোয়, দু'জনের প্রেম তত গভীর হয়।
তবে তাঁদের প্রেম এবং সেখান থেকে বিয়ে, মাঝের সময়কাল একেবারেই সহজ ছিল না। দুই পরিবারের অন্যান্য সদস্যরা এই সম্পর্কের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। বলাই বাহুল্য কেউই এই সম্পর্কে মানতে রাজি হননি প্রথমে। উলটে শুরু হয় পারিবারিক অশান্তি। এক সময়ে, পরিস্থিতি সামাল দিতে তন্নুর বাবা-মা তাঁকে জামুইতে ফিরিয়ে নিয়ে যান। ওই সম্পর্ক শেষ করার হুমকি দেন এবং ভাবেন, একে অন্যের থেকে দূরে থাকলে সম্পর্ক শেষ হবে।
যেমন ভাবনা, তেমন কাজ তাঁরা করলেও, ফল তেমনটা হয়নি। দূরত্ব বাড়ার বদলে, দূরে থাকায় শুরু হয় লুকিয়ে দেখা করা। রাহুল মাঝে মাঝেই তন্নুর সঙ্গে পরিবারকে লুকিয়ে দেখা করতে শুরু করেন। সম্পর্কটি আরও অনেকজনের জানাজানি হওয়ার পরে, রাহুল তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সমর্থন নিয়ে, পরিবারগুলিকে তাঁদের সিদ্ধান্ত মেনে নিতে রাজি করানোর জন্য ব্যাপক চেষ্টা শুরু করেন।
দীর্ঘদিন দুই পরিবারকে বোঝানোর পর, পরিবারের সদস্যরা নিমরাজি হন সম্পর্ক মেনে নিতে। অবশেষে, দুই পরিবারের আশীর্বাদে, জামুইয়ের বিখ্যাত গিধেশ্বর শিব মন্দিরে নিয়ম মেনে রাহুল এবং তন্নুর বিয়ে হয়। জানা গিয়েছে, তাঁদের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা হাজির হয়েছিলেন।
অক্টোবরের শুরুতেই সামনে এসেছিল আর এক শ্যালিকা-জামাইবাবুর সম্পর্কের এবং সেই সম্পর্কের পরিণতির কথা। বিয়ের আসরে দেখেই শ্যালিকার প্রেমে পড়েছিলেন জামাইবাবু। সেই প্রেমের সম্পর্কের কথা জানাজানিও হয়ে যায়। কিন্তু শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙেননি জামাইবাবু। বাড়িতে আপত্তি জানাতেই একসঙ্গে চরম পদক্ষেপ গ্রহণ করেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, ২ অক্টোবর বৃহস্পতিবার কানপুরে এক জলমগ্ন জমি থেকে এক কিশোরী ও এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরেই দু'জনে নিখোঁজ ছিলেন। মৃতেরা হলেন, ২২ বছরের উমাকান্ত ও তাঁর ১৬ বছরের শ্যালিকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?