রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মানসিক চাপে জর্জরিত? ওষুধ-থেরাপি নয়, ডায়েটের এই সব খাবারেই কমবে কর্টিসলের মাত্রা, দূর হবে সব দুশ্চিন্তা

সোমা মজুমদার | ০৭ অক্টোবর ২০২৫ ১৭ : ২৭Soma Majumder

আজকাল দৈনন্দিন জীবনে মানসিক চাপ, অনিদ্রা, ব্যস্ততা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সব মিলিয়ে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোনকে বলা হয় স্ট্রেস হরমোন, যা শরীরকে বিপদের সময় সজাগ থাকতে সাহায্য করে। কিন্তু যখন কর্টিসল দীর্ঘদিন ধরে বেশি থাকে, তখন তা শরীরের ভারসাম্য নষ্ট করে দেয়। বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশেষ করে কিছু খাবার ও অভ্যাস শরীরে প্রাকৃতিকভাবে শান্তি ফেরাতে ও মনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।

১. রঙিন ফল ও সবজি রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়ঃ বিভিন্ন রঙের ফল ও সবজি যেমন বেরি, ব্রকলি, পালং শাক, বেল পেপারে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট ও পলিফেনল থাকে। এটি শরীরে জমে থাকা ফ্রি র‌্যাডিক্যাল কমিয়ে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখে। অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ খাবার শরীরের প্রদাহ কমায়, যা সরাসরি কর্টিসল কমাতে সহায়ক।

২. সীমিত পরিমাণে খান ডার্ক চকোলেটঃ  বিশেষজ্ঞরা জানান, ৭০% বা তার বেশি কোকো সমৃদ্ধ ডার্ক চকোলেট শরীরে ফ্ল্যাভোনয়েড সরবরাহ করে, যা মানসিক চাপ কমায়। অতিরিক্ত না খেয়ে প্রতিদিন এক টুকরো ডার্ক চকোলেট খেলে তা প্রাকৃতিকভাবে মানসিক প্রশান্তি এনে দিতে পারে।

৩. গোটা শস্যজাতখাবারঃ ওটস, ব্রাউন রাইস, কিনোয়ার মতো খাবারে থাকা ফাইবার রক্তে চিনির ওঠানামা নিয়ন্ত্রণে রাখে। রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ ওঠা-নামা করলে শরীর কর্টিসল উৎপাদন করে। ফাইবার অন্ত্রের স্বাস্থ্যও ভাল রাখে যা মানসিক সুস্থতার সঙ্গে সরাসরি যুক্ত।

৪. গ্রীন টি পান করুনঃ গ্রীন টি-তে থাকা এলথিয়ানিন নামক অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে প্রশান্তি আনে। গবেষণায় দেখা গেছে, এটি কর্টিসলের মাত্রা কমায় এবং ঘুমের গুণমান উন্নত করে। প্রতিদিন সকাল বা বিকেলে এক কাপ গরম গ্রিন টি মন ও শরীরকে শান্ত রাখে।

৫. প্রোবায়োটিক খাবার রাখুনঃ অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে গভীর সংযোগ রয়েছে। দই, কিমচি, কাফির, ইডলি, আচার ইত্যাদির মতো ফারমেন্টেড খাবারে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অন্ত্রের ভারসাম্য ঠিক রাখে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রোবায়োটিক নিয়মিত খেলে মেজাজ উন্নত হয়, ঘুম ভাল হয় এবং কর্টিসল নিয়ন্ত্রণে থাকে।

৬. স্বাস্থ্যকর ফ্যাট খানঃ ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন স্যামন মাছ, আখরোট, ফ্ল্যাক্সসিড, চিয়া সিড ইত্যাদি মস্তিষ্কে প্রদাহ কমায় এবং কর্টিসল নিঃসরণ কমায়। এই স্বাস্থ্যকর ফ্যাট মুড স্ট্যাবিলাইজার হিসেবেও কাজ করে।

৭. পর্যাপ্ত জল পান করুনঃ অনেক সময় অল্প পরিমাণ ডিহাইড্রেশনও কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের পরামর্শ, দিনে অন্তত ৮–১০ গ্লাস জল পান করা উচিত। শরীর হাইড্রেটেড থাকলে মেটাবলিজম ও হরমোনের ভারসাম্য স্বাভাবিক থাকে।
৮. খাবারের অভ্যাসে পরিবর্তন আনুনঃ শুধু কী খাচ্ছেন তাই নয়, কীভাবে খাচ্ছেন তাও কর্টিসল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

এছাড়াও ধীরে ধীরে ও মনোযোগ দিয়ে খান। খাওয়ার সময় টিভি বা মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। খিদে পেলেই খান এবং পরিমিত খাওয়া শেষে থামুন। এই অভ্যাসগুলো 'মাইন্ডফুল ইটিং'–এর অংশ যা শরীরের হজম প্রক্রিয়া উন্নত করে এবং মানসিক ভারসাম্য বজায় রাখে।

মনে রাখবেন, স্ট্রেস কমাতে শুধু মেডিটেশন বা ব্যায়াম নয়, সঠিক খাবারও সমান গুরুত্বপূর্ণ। শরীরকে ভাল রাখতে প্রক্রিয়াজাত খাবার কমিয়ে, প্রাকৃতিক ও ফাইবারসমৃদ্ধ খাবার বেছে নিন। এতে কর্টিসল স্বাভাবিক থাকবে, ঘুম ভাল হবে, আর মনও থাকবে শান্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া