রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৭ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৮Soma Majumder
চুলে রং করা এখন অনেকের দৈনন্দিন সাজের অংশ। বিশেষ করে পুজোর আগে হেয়ার কালার করানোর ঝোঁক দেখা যায় বাঙালিদের মধ্যে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই রং ফিকে হয়ে গেলে মন খারাপ হয়ে যায় বই কী! বিশেষজ্ঞদের মতে, একটু সচেতনতা ও যত্ন নিলেই প্রাকৃতিকভাবে চুলের রং অনেকদিন উজ্জ্বল ও টেকসই রাখা যায়। হঠাৎ রাসায়নিক ভরসায় না গিয়ে নিয়মিত ঘরোয়া উপায় ব্যবহার করলে অনেকদিন থাকবে হেয়ার কালার, সঙ্গে চুলও হবে সুন্দর ও প্রাণবন্ত। কোন কৌশল উপায় মেনে চললেই চুলের রং দীর্ঘস্থায়ী রাখা সম্ভব? জেনে নিন-
১. গরম নয়, ঈষদুষ্ণ বা ঠাণ্ডা জলে চুল ধুয়ে নিনঃ চুল ধোওয়ার সময় গরম জল ব্যবহার করলে চুলের বাইরের স্তর বা কিউটিকল নষ্ট হয়ে যায়। ফলে রং সহজেই ধুয়ে যায় এবং চুলের উজ্জ্বলতা কমে যায়। বদলে ঈষদুষ্ণ বা ঠাণ্ডা জল ব্যবহার করলে কিউটিকল বন্ধ থাকে, রং দীর্ঘদিন টিকে যায় এবং চুল থাকে মসৃণ ও চকচকে। বিশেষজ্ঞরা বলেন, গরম জল দিয়ে চুল ধুলে ত্বক থেকেও প্রাকৃতিক তেল হারিয়ে যায়, যা চুলকে আরও শুষ্ক করে তোলে।
আরও পড়ুনঃ পুজোয় জমিয়ে খাওয়াদাওয়ায় বেড়েছে ওজন? রোজ সকালে এই পানীয়তে চুমুক দিলেই চটজলদি ঝরবে বাড়তি মেদ
২. নিয়মিত ডিপ কন্ডিশনিং করুনঃ চুল রং করার ফলে সেটি কিছুটা শুষ্ক ও দুর্বল হয়ে পড়ে। তাই সপ্তাহে অন্তত একবার ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট বা হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। এতে চুলের ভেতর আর্দ্রতা ফিরে আসে এবং রংও দীর্ঘদিন টিকে থাকে। প্রাকৃতিক উপাদান যেমন নারকেল তেল, শিয়া বাটার, আরগান অয়েল বা কেরাটিন সমৃদ্ধ কন্ডিশনার চুলের গঠন মজবুত করে ও রঙের দীপ্তি বাড়ায়।
৩. হিট বা তাপজনিত স্টাইলিং কমানঃ স্ট্রেটনার, ব্লো ড্রায়ার বা কার্লার চুলের আর্দ্রতা শুষে নেয় এবং রং দ্রুত ফিকে করে দেয়। তাই যতটা সম্ভব প্রাকৃতিকভাবে চুল শুকানো বা লো হিট সেটিং ব্যবহার করাই ভাল। যদি হিট টুল ব্যবহার করতেই হয়, তবে অবশ্যই হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করুন। এটি চুলের রং ও প্রোটিন স্তরকে রক্ষা করে।

৪. ক্লোরিনযুক্ত জল থেকে দূরে থাকুনঃ সুইমিং পুলের ক্লোরিন চুলের রং নষ্ট করার অন্যতম বড় কারণ। ক্লোরিন রঙকে ফিকে করে দেয়, এমনকি হালকা সবুজ আভাও এনে দিতে পারে। সাঁতার কাটার আগে চুলে তেল বা লিভ-ইন কন্ডিশনার লাগানো উচিত, যা চুলে এক ধরনের প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। আর নিয়মিত সাঁতারুদের জন্য সুইমিং ক্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের।
৫. চুল ধোওয়া কমানঃ প্রতিবার শ্যাম্পু করার সঙ্গে চুলের রঙের কিছু অংশ ধুয়ে যায়। তাই রং করা চুল প্রতিদিন ধোওয়া উচিত নয়। সপ্তাহে ২–৩ বার যথেষ্ট। এর মাঝে ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে তেলাভাবও কমে এবং রংও টিকে থাকে। শ্যাম্পু বেছে নেওয়ার ক্ষেত্রেও সাবধান হতে হবে। সালফেটমুক্ত, মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা শ্রেয়। কারণ তাতে রঙ দ্রুত মুছে যায় না।
এছাড়াও সূর্যের অতিবেগুনি রশ্মিও চুলের রং নষ্ট করে। তাই বাইরে বেরলে স্কার্ফ বা টুপি ব্যবহার করুন। রং করার পর চুলের গভীরে সেট হওয়ার জন্য অন্তত ৩ দিন চুল না ধোওয়া উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?