শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘নিজের কৃতকর্মে অনুতপ্ত নই’, প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার চেষ্টার পরেও নির্লিপ্ত অভিযুক্ত আইনজীবী রাকেশ

অভিজিৎ দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতো ছোঁড়ার চেষ্টার ঘটনায় অনুতপ্ত নন অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর। মঙ্গলবার এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাকেশ বলেন যে খাজুরাহোর জাভারি মন্দিরে ভগবান বিষ্ণুর কাঠামো পুনরুদ্ধারের আবেদন খারিজ করার সময় প্রধান বিচারপতির মন্তব্যে তিনি গভীর ভাবে দুঃখিত।

তিনি বলেন, “১৬ সেপ্টেম্বর একটি জনস্বার্থ মামলায় ভগবানের মজা উড়িয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ভগবানকে প্রার্থনা করে বলুন নিজের মূর্তি নিজেকেই ঠিক করে নিতে। আমি এই রায়ে মর্মাহত হয়েছি।”

তিনি দাবি করেছেন যে, যখন মামলাগুলি অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকে তখন বিচারবিভাগ ভিন্নভাবে কাজ করে। তিনি বলেন, “আমরা দেখতে পাই যে যখন অন্যান্য ধর্মের বিরুদ্ধে মামলা রয়েছে, যেমন হলদোয়ানিতে রেলের জমি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দখলে ছিল। যখন সেই সম্প্রদায়কে অপসারণের চেষ্টা করা হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট তিন বছর আগে এটির উপর স্থগিতাদেশ দিয়েছিল। নূপুর শর্মার মামলায় আদালত বলেছিল, ‘আপনি পরিবেশ নষ্ট করে দিয়েছেন’। যখন সনাতন ধর্মের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি থাকে, তা জাল্লিকাটু হোক বা দহি হান্ডির উচ্চতা, সুপ্রিম কোর্টের আদেশ আমাকে আঘাত করেছে।”

আরও পড়ুন: প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার চেষ্টার নিন্দা মোদির, ‘প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ’, বললেন প্রধানমন্ত্রী

কিশোর আরও বলেন, আদালত যদি স্বস্তি দিতে নাও পারে, অন্তত উপহাস করা উচিত নয়। তিনি আরও বলেন, “আবেদনটি খারিজ করে দেওয়াটা অন্যায় ছিল। তবে, আমি হিংসার বিরুদ্ধে, কিন্তু আপনার ভাবা উচিত কেন একজন সাধারণ মানুষ, যিনি কোনও গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন, তিনি এমন পদক্ষেপ নিলেন। এমন নয় যে আমি কোনও মাদকের প্রভাবে ছিলাম; এটা ছিল তাঁর কাজের প্রতি আমার প্রতিক্রিয়া। আমি ভীত নই এবং আমার কোনও অনুশোচনাও নেই... আমি কিছুই করিনি, ঈশ্বর আমাকে এটা করতে বাধ্য করেছেন।”

দেশের শীর্ষ বিচারপতিকে নিশানা করে আক্রমণের সমালোচনার জবাবে কিশোর বলেন, “প্রধান বিচারপতির ভাবা উচিত যে তিনি যখন এত উচ্চ সাংবিধানিক পদে বসে আছেন, তখন তাঁর ‘মিলর্ড’ শব্দের অর্থ বোঝা উচিত এবং এর মর্যাদা রাখা উচিত... আপনি মরিশাসে যান এবং বলেন যে দেশ বুলডোজার দিয়ে চলবে না। আমি প্রধান বিচারপতি এবং আমার কাজের যাঁরা বিরোধিতা করছেন তাঁদের জিজ্ঞাসা করি: যারা সরকারি সম্পত্তি দখল করেছেন তাদের বিরুদ্ধে যোগীজির বুলডোজার ব্যবস্থা কি ভুল?... আমি আহত এবং তাই হতে থাকব...”

ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইকে জুতে ছুড়ে মারার চেষ্টার ঘটনার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার কয়েক ঘণ্টা পরেই প্রধান বিচারপতির সঙ্গে ফোনে কথা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে জানিয়েছেন মোদি। সেই পোস্টে তিনি লিখেছেন, “এই ঘটনায় প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ”। ঘটনার সময় প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসাও করেছেন মোদি।

সোমবারের ঘটনার নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘এটি অত্যন্ত জঘন্য কাজ। কার্যত ভারতের সংবিধানের উপর হামলা।’’ ঘটনার নিন্দা করে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী বলেছেন, “সুপ্রিম কোর্টে ভারতের মাননীয় প্রধান বিচারপতির উপর আক্রমণের নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। এটি কেবল তাঁর উপরই নয়, আমাদের সংবিধানের উপরও আক্রমণ। প্রধান বিচারপতি গাভাই অত্যন্ত দয়ালু, তবে দেশকে গভীর বেদনা ও ক্ষোভের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়াতে হবে।”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই আক্রমণকে ‘আমাদের বিচার বিভাগের মর্যাদা এবং আমাদের সংবিধানের চেতনার উপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

প্রবীণ আইনজীবী এবং প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বল বলেছেন যে এই হামলার ‘জনসমক্ষে নিন্দা করা উচিত’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া