রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এ কেমন চিকিৎসক? মুসলিম বলে প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার! শুরু তদন্ত

রজিত দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৬ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের জৌনপুরে এক মুসলিম মহিলার অভিযোগ, জেলা হাসপাতালের একজন ডাক্তার ধর্মীয় কারণে তাঁর চিকিৎসা করতে অস্বীকার করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনও সুরাহা মেলেনি বলেও দাবি ওই মহিলার। 

হাসপাতাল সুপারিনটেনডেন্ট (সিএমএস) ডা. মহেন্দ্র গুপ্তের মতে, ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ন'টায় বিরিবাড়ি গ্রামের বাসিন্দা শামা পারভীনকে প্রসবের জন্য জেলা মহিলা হাসপাতালে আনা হয়েছিল। সেই রাতে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসক তাঁকে পরীক্ষা করেছিলেন।

১ অক্টোবর, সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। যেখানে শামা পারভীন অভিযোগ করেছিলেন যে- কর্তব্যরত চিকিৎসক তাঁকে বলেছিলেন, "আমি একজন মুসলিম মহিলার চিকিৎসা করব না। আমি তোমার প্রসব করাবো না।" নার্সকেও তাঁকে অপারেশন থিয়েটারে না নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকী প্রসূতীর পরিবারকে অন্য নিয়ে গিয়ে ভর্তির করার কথা বলেছিলেন। 

সিএমএস জানিয়েছে যে, অভিযোগগুলি শুনে তিনি অবাক হয়েছেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকের কাছ ব্যাখ্যা চেয়েছেন। হাসপাতাল সুপারিনটেনডেন্ট (সিএমএস) ডা. মহেন্দ্র গুপ্ত বলেন, "ডাক্তার ধর্মের ভিত্তিতে এমন কোনও মন্তব্য করার কথা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"

ইতিমধ্যে, পুলিশ দুই স্থানীয় সাংবাদিক - মায়াঙ্ক শ্রীবাস্তব এবং মহম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, যারা সোশাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে দিয়েছিলেন।

সিএমএস কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযোগ করেছেন যে- দুই সাংবাদিক জোর করে প্রসব কক্ষে প্রবেশ করেছেন, ভিডিওটি তুলেছেন এবং হাসপাতালের সম্পত্তির ক্ষতি করেছেন।

এই ঘটনা তীব্র রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। মছলিশহরের সমাজবাদী পার্টির বিধায়ক রাগিনী সোনকার এই মামলাটিকে "লজ্জাজনক" বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "এটিা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সাম্প্রদায়িক উত্তেজনার ফলাফল। প্রসববেদনায় ভুগছেন এমন কোনও মহিলা চিকিৎসা না পেয়ে মিথ্যা বলবেন না।" তিনি বলেন, অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা প্রমাণ করে যে- সরকার "সত্য মেনে নিতে পারে না"।

বিধায়ক রাগিনী সোনকার আরও বলেন যে, তিনি জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করবেন এবং প্রয়োজনে বিষয়টি বিধানসভায় উত্থাপন করবেন।

এদিকে, কংগ্রেস নেতা বিকাশ উপাধ্যায় ভিক্কিও এই ঘটনার নিন্দা করে বলেন, "এটা অত্যন্ত লজ্জাজনক যে একজন ডাক্তার, যিনি সমাজের সকল শ্রেণীর সেবা করার শপথ নিয়েছেন, তিনি ধর্মীয় কারণে চিকিৎসা প্রত্যাখ্যান করেছেন। এই পরিস্থিতিতে ভুক্তভোগীর কোনও জাতি বা ধর্ম নেই। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।" 

বিজেপি মুখপাত্র অবনীশ ত্যাগী অবশ্য বিরোধীদের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, "সরকারের 'সবকা সাথ সবকা বিকাশ' নীতিমালার আদলে জনকল্যাণমূলক প্রকল্পগুলি সমাজের সকল শ্রেণীর জন্য বিতরণ করা হয়েছে, তা হোক, ঘরবাড়ি, স্বাস্থ্যসেবা, রেশন বিতরণ এবং অন্যান্য প্রকল্প, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারে কোনও বৈষম্য নেই।"  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া