রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৫ : ৫৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় এক মুসলিম মহিলাকে ধর্মের কারণে চিকিৎসা দিতে অস্বীকার করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জেলার সরকারি হাসপাতালে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। গর্ভবতী মহিলাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, "আমি মুসলিম মহিলার চিকিৎসা করব না।" ঘটনাটি সামনে আসে একটি ভাইরাল হওয়া ভিডিও-র মাধ্যমে। এটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ৩০ সেপ্টেম্বর রাতে। জানা গিয়েছে, ওইদিন রাত ৯.৩০ নাগাদ জেলাশাসনের অন্তর্গত বিড়িবাড়ি গ্রামের বাসিন্দা শামা পারভীনকে প্রসব যন্ত্রণা নিয়ে জেলার স্থানীয় মহিলা হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত ছিলেন এক মহিলা চিকিৎসক।
পরে চলতি মাসের ১ তারিখ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে শামা পারভীনকে বলতে শোনা যায়, "চিকিৎসক বললেন, 'আমি মুসলিম মহিলাকে চিকিৎসা করব না।' তোমার ডেলিভারি করব না। নার্সকেও বলেন যেন অপারেশন থিয়েটারে না নেওয়া হয়। আমাদের পরিবারকে স্পষ্ট জানিয়ে দেন তিনি অন্য কোথাও নিয়ে যেতে।"
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর, জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ড: মহেন্দ্র গুপ্ত অভিযুক্ত চিকিৎসককে তলব করে জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানান, "ডাক্তার তাঁর বিরুদ্ধে ওঠা ধর্মীয় বিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে একটি তদন্ত হয়েছে এবং উচ্চ কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়েছে।"
তবে বিতর্ক আরও তীব্র হয় যখন ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে দু'জন স্থানীয় সাংবাদিক- ময়ঙ্ক শ্রীবাস্তব ও মোহাম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, ওই দুই সাংবাদিক জোর করে লেবার রুমে ঢুকে ভিডিও তোলে এবং হাসপাতালের অন্দরে ক্ষতি করে।
এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি রাজনীতির পারদ চড়ছে। সমাজবাদী পার্টির মছলিশশহরের বিধায়ক রাগিনী সোনকর বলেন, "এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। রাজ্য জুড়ে যেভাবে সাম্প্রদায়িক বিভাজন ছড়ানো হয়েছে, তারই ফল এটা। কোনও প্রসব যন্ত্রণায় কাতর নারী মিথ্যে অভিযোগ করেন না।"
বক্তব্যে তিনি আরও যোগ করেন, "ডাক্তারকে জবাবদিহি করানোর পরিবর্তে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সরকার দেখিয়ে দিল, তারা সত্যিটা মেনে নিতে রাজি নয়।"
ঘটনায় কংগ্রেস নেতা বিকেশ উপাধ্যায় বিক্কিও তীব্র নিন্দা করেছেন। তাঁর মন্তব্য, "একজন চিকিৎসক সমাজের সকল শ্রেণির সেবা করার শপথ নেন। তিনিই ধর্মের ভিত্তিতে রোগী বেছে নিচ্ছেন- এর থেকে লজ্জার আর কী হতে পারে? একজন প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীর কোনও জাত, ধর্ম থাকে না। দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নিতে হবে।"
অন্যদিকে, বিজেপির মুখপাত্র অবনীশ ত্যাগী বিরোধীদের অভিযোগ খারিজ করে বলেন, "এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্য সরকারের 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতির অন্তর্গত প্রতিটি মানুষ সমান সুযোগ পাচ্ছে। তা বাড়ি হোক, রেশন হোক, বা স্বাস্থ্য পরিষেবা। এই ধরণের ভিত্তিহীন অভিযোগ শুধুই সমাজকে বিভক্ত করার চেষ্টা।"
ঘটনার জেরে তদন্ত জারি রয়েছে। তবে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও এবং প্রশাসনের পদক্ষেপ নিয়ে জনমনে প্রশ্নের পর প্রশ্ন উঠছে। সত্যিই কি ধর্মীয় পরিচয়ের কারণে চিকিৎসা বঞ্চনা? নাকি রাজনৈতিক মদতে অন্য কোনও উদ্দেশ্য কাজ করছে? উত্তর খুঁজছে জৌনপুরবাসী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?