মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৭ অক্টোবর ২০২৫ ১৫ : ৫১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রিয় তারকাকে অনুকরণ করতে গিয়ে বিপত্তি। তারকার মতো ঘন ঘন চুলের রং বদল করতে শুরু করেছিলেন ২০ বছরের এক তরুণী। নানা রঙে নিজের চুল ডাই করাতেন। এর জেরেই বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী তিনি। কিডনির গুরুতর অসুখে ভুগছেন ওই তরুণী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। হেনান প্রদেশের বাসিন্দা হুয়া। গত কয়েক মাসে প্রায়ই নিজের চুল ডাই করাতে শুরু করেন। এক একসময় ভিন্ন ভিন্ন রঙে সাজিয়ে তুলতেন চুল। তার জেরেই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হলেন। সম্প্রতি একাধিক উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে ছুটে যান। পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে, কিডনির জটিল অসুখে ভুগছেন তিনি।
কী কী উপসর্গ দেখা গিয়েছিল? জানা গেছে, সম্প্রতি হুয়া লক্ষ করেন, তাঁর পায়ে লাল লাল ছোপ পড়ছে। পাশাপাশি প্রবল পেটের যন্ত্রণা এবং গাঁটের ব্যথায় ভুগতে শুরু করেন। কোনও ওষুধেই প্রতিকার মেলেনি। অবশেষে পরীক্ষা করে জানা যায়, কিডনির অসুখের জেরেই এই উপসর্গগুলি দেখা গেছে।
ঝেংঝৌ পিপলস হাসপাতালের চিকিৎসক তাও চেনইয়াং জানিয়েছেন, প্রতি মাসে বিউটি পার্লারে গিয়ে চুলের রং বদলাতেন হুয়া। তাঁর প্রিয় তারকাকে দেখেই চুলের রং বদলে ফেলতেন। কিন্তু তারকার নাম প্রকাশ্যে আনেননি। সম্ভবত কোনও কে-পপ তারকাকে দেখে চুলে স্টাইল করতেন হুয়া। কখনও লাল, কখনও রামধনু রঙের, কখনও নীল রঙে সাজিয়ে তুলতেন চুল। ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পার্শ্ব প্রতিক্রিয়ায় তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকারক এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে ঘন ঘন এলে, শরীরে জটিল রোগ বাসা বাঁধে। এমনকী ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। আমেরিকান ক্যানসার সোসাইটি সূত্রে জানা গেছে, বহু হেয়ার ডাইয়ে সিসা, পারদের মতো বিষাক্ত পদার্থ থাকে। এর জেরে ফুসফুস, কিডনি, অ্যালার্জি, এমনকী চুলেরও মারাত্মক ক্ষতি হয়। কখনও কখনও ক্যানসারেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভবতী মহিলাদের হেয়ার ডাই থেকে দূরে থাকার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।
তবে হেয়ার ডাই থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা, তা এখনও সুস্পষ্টভাবে জানাননি চিকিৎসকরা। তবে বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন, ঘন ঘন হেয়ার ডাই করা উচিত নয়। বিশেষত পার্মানেন্ট হেয়ার ডাই করানোর আগে বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। চুলে রং করার সময় অবশ্যই হাতে দস্তানা পরা জরুরি। কোনওভাবেই যাতে চোখের আশেপাশে সেই রং না লাগে, তাও খেয়াল রাখতে হবে। হেয়ার ডাইয়ে রাসায়নিক পদার্থের উপস্থিতি কতটা রয়েছে, তাও খতিয়ে নেওয়া প্রয়োজন।
ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল। নেটিজেনরাও এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। তারকাদের নকল করতে গিয়ে অজান্তেই যেভাবে কমবয়সিরা বিপদ ডেকে আনছেন, তা ঘিরে সরব হয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার লিখেছেন, 'স্বাস্থ্য সম্পদ। নিজের শরীর নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?