রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ঈশ্বর করিয়েছেন, মোটেই অনুতপ্ত নই', প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় দাবি অভিযুক্ত আইনজীবীর

রজিত দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৫ : ২৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ঘটনায় সোমবার গোটা দেশে হইচই পড়ে গিয়েছিল।  বার কাউন্সিলের লাইসেন্স বাতিল করা হয়েছে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের। কিন্তু, গোটা ঘটনায় একটুও অনুতপ্ত নন আইনজীবী রাকেশ। তিনি বলেন, "এটা আমি করিনি। ঈশ্বর করেছেন। ভারতের প্রধান বিচারপতি সনাতন ধর্মকে উপহাস করেছেন। এটা ছিল সর্বশক্তিমানের আদেশ, একটি কাজের প্রতিক্রিয়া।" তাঁর আরও দাবি, "বার কাউন্সিল অফ ইন্ডিয়া সমস্ত সীমা অতিক্রম করেছে। তারা কোনও শৃঙ্খলা কমিটির কাছে বিষয়টি না পাঠিয়ে এবং আমার কথা না শুনেই আমাকে বরখাস্ত করেছে।"

যদিও প্রধান বিচারপতি আগেই জানিয়েছেন যে, সোমবারের নজিরহিহীন ওই মোটেই বিচলিত নন তিনি। বিআর গাভাই বলেছিলেন, "আমাকে অনেকেই বলেছিল যে, নির্দেশ দেওয়ার সময়ে আমার কোনও মন্তব্য সোশাল মিডিয়ায় একটি নির্দিষ্ট উপায়ে তুলে ধরা হয়েছে। আমি সকল ধর্মকে সম্মান করি। এসব দেখে বিভ্রান্ত হবেন না। এসব আমার উপর কোনও প্রভাব ফেলবে না।" নাটকীয় ওই ঘটনার পরও শুনানি চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।

সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই আইনজীবী রাকেশে যাদব প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন। অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, "ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।" 

কেন এত রাগ আইনজীবী রাকেশের? সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, "যাও, দেবতাকে জিজ্ঞাসা করো"। অনুমান করা হচ্ছে অভিযুক্তের মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের।

সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেন। অভিযুক্ত রাকেশ কিশোর ২০১১ সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য। রোহিত বলেন, "প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।" 

এদিকে রাকেশকে তদন্তকারী সংস্থা আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রধান বিচারপতি পরে রেজিস্ট্রিকে অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য বলেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া