রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সর্বনাশ! জীবনসঙ্গী খুঁজতে গিয়ে সর্বস্বান্ত ৫৯ বছরের প্রৌঢ়া, ম্যাট্রিমনি সাইটের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে

পল্লবী ঘোষ | ০৭ অক্টোবর ২০২৫ ১৪ : ৫৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ম্যাট্রিমনি সাইটে জীবনসঙ্গী খুঁজতে গিয়ে সর্বস্বান্ত হলেন ৫৯ বছরের এক মহিলা। যোগ্য জীবনসঙ্গী খুঁজতে গিয়ে কোটি কোটি টাকা খোয়ালেন তিনি। অবশেষে থানায় ছুটলেন তিনি। যদিও এখনও পর্যন্ত টাকা ফেরৎ পাননি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার বয়স ৫৯ বছর। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা। তাঁর দুই সন্তান রয়েছে। কিন্তু কেউই তাঁর কাছে থাকেন না। একাকিত্ব দূর করতেই জীবনসঙ্গী খুঁজছিলেন তিনি। সেই কারণেই ম্যাট্রিমনি সাইটে নাম রেজিস্টার করেন। জীবনসঙ্গী খুঁজতে গিয়েই প্রায় আড়াই কোটি টাকা খুইয়েছেন তিনি। 

 

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, ২০১৯ সালে ডিসেম্বর মাসে ম্যাট্রিমনি সাইটে আহান কুমার নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই যুবক আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তিনি থাকতেন অ্যাটলান্টায়। পেশায় ওই যুবক ছিলেন ইঞ্জিনিয়ার। ইস্তানবুল, তুরস্কে তিনি কাজ করতে যেতেন। ক্রমেই ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে যুবকের। কয়েক মাস পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় মহিলাকে নিজের স্ত্রী বলে ডাকতে শুরু করেন যুবক। 

 

মহিলা আরও জানিয়েছেন, ক্রমশ সম্পর্ক আরও গভীর হয়। প্রায়ই ফোন করে যুবক খোঁজখবর নিতেন। স্ত্রী বলেও ডাকতেন। স্বামীর মতোই খেয়াল রাখতেন। যুবকের আচরণে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর মাসে মহিলার থেকে খাবার কেনার টাকা চান যুবক। তখন থেকেই নানা অজুহাতে মহিলার থেকে লক্ষ লক্ষ টাকা চাইতে শুরু করেন যুবক। কখনও খাবার কেনার, কখনও ওষুধের জন্য, কখনও প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। 

 

সেই থেকে এখনও পর্যন্ত মোট ২ কোটি ২৭ লক্ষ টাকা যুবককে অনলাইনে পাঠিয়েছিলেন মহিলা। অনুরোধ করা সত্ত্বেও যুবক একটি টাকাও ফেরত দেননি। উল্টে সম্প্রতি আরও সাড়ে তিন লক্ষ টাকা চেয়েছেন। অবশেষে ৩ অক্টোবর থানায় এফ আই আর দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে। 

 

আরও পড়ুন: ভয়ঙ্কর! গলায় বিঁধে ছুরি, গলগল করে বেরোচ্ছে রক্ত, যুবককে দেখে আঁতকে উঠলেন চিকিৎসকরা, আসল ঘটনা কী

 

প্রসঙ্গত, ম্যাট্রিমনি সাইটে আলাপের পর অতীতেও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আরও অনেকে। 

সানাই বাজছে বিয়ের আসরে। কিছুক্ষণেই শুরু বিয়ের আচার। পার্লারে সাজগোজ করছিল কনে। তখনই ঘটল বিপত্তি। পার্লারে ঢুকেই কনেকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে গেল পুলিশ। ঘটনায় সকলে হকচকিয়ে যান। এদিকে পাত্রকে এক বিরাট বিপদ থেকে বাঁচাল পুলিশ। আসল ঘটনা জানার পরেই সকলের চক্ষু চড়কগাছ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপুরমে। শনিবার পুলিশ জানিয়েছে, পাত্রীর গতিবিধি দেখে আগেই সন্দেহ হয়েছিল পাত্রের। শুক্রবার তিনিই পুলিশে খবর দেন। শনিবার পার্লারে বিয়ের সাজগোজ করছিল ওই তরুণী। তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পার্লার থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানেই ফাঁস হয় তার আসল কীর্তি। 

 

পুলিশ জানিয়েছে, তরুণী বিবাহিত এবং দুই সন্তানের মা। 

৩০ বছর বয়সি তরুণী ভুয়ো পরিচয় দিয়ে এর আগে আরও সাতটি বিয়ে করেছে। বিয়ের পর সোনার গয়না, মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে যায়। এটি তার অষ্টম বিয়ের পরিকল্পনা ছিল। এবারেও সোনার গয়না নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু বিয়ের আগেরদিন পাত্রের সন্দেহ হওয়ায় পুলিশকে জানিয়েছিলেন তিনি। 

 

পাত্র জানান, ম্যাট্রিমনি সাইটে এই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল। একটি শপিং মলে দেখা করেছিলেন তাঁরা। সেদিন তরুণী বলেছিল, সে অনাথ। আত্মীয় বলতে কেউই নেই। তাই বিয়ের অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারবেন না। বিয়ের আগেরদিন এক বন্ধুর সন্দেহ হয়েছিল তাকে দেখে। তখনই পাত্রকে তিনি জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশে। 

 

পার্লারে সাজগোজের সময় তরুণীর ব্যাগে তল্লাশি চালান দু'জন। সেখানেই আগের সাতটি বিয়ের নথি পাওয়া যায়। পুলিশ সেগুলো দেখে আগের পাত্রদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া