রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৪ : ৪৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উবারে চেপে বাড়ি ফিরছিলেন বেঙ্গালুরুর এক যুবতী। কিন্তু যাত্রাপথেই ঘটে গেল এক চরম অস্বস্তিকর অভিজ্ঞতা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ওই যুবতী জানান, তিনি যে উবার অটোটি বুক করেছিলেন, সেই চালক মাঝপথে তাঁর গন্তব্যে নামাতে অস্বীকার করেন। শুধু তাই নয়, গন্তব্যের কাছাকাছি পৌঁছেও যখন যুবতী তাঁর জায়গায় নামতে চান, তখন চালক আচমকাই রুট ঘুরিয়ে প্রথম স্থানেই ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ভিডিওতে দেখা যায়, যুবতী বারবার চালককে অনুরোধ করছেন, "প্লিজ, ওখানে নামিয়ে দিন। ওখানে একটা কুকুর আছে।" চালকের উত্তরে শোনা যায়, "না, আমি ওখানে যাব না।" যুবতী তখন বলেন, "আঙ্কল, প্লিজ দাঁড়ান। না হলে আমি অভিযোগ করব। দাঁড়ান। বাড়াবাড়ি করবেন না।"
ওই যুবতীর অভিযোগ, গাড়ির নম্বর প্লেটটিও অ্যাপে দেখানো নম্বরের সঙ্গে মিলছিল না। তাঁর মতে, এহেন আচরণ বেঙ্গালুরুর উবার চালকদের মধ্যে একটা "অস্বাভাবিক কিন্তু সাধারণ" প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গাড়ির নম্বর প্লেটের ছবি তুলতে গেলে চালক নাকি তাঁকে আঘাত করতে উদ্যত হন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের হতাশা এবং ক্ষোভ উগরে দিয়ে যুবতী লেখেন, "এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার উবারে সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার আশায় উবার বেছে নিই। অথচ এমন ঘটনাগুলো বারবার প্রমাণ করে, যাত্রী নিরাপত্তা এখনও সংস্থার অগ্রাধিকারে নেই।"
অন্যদিকে, গত মাসের শেষদিকে এমন আরও একটি ঘটনা সামনে আসে। এক র্যাপিডো যাত্রী সামাজিক মাধ্যমে লেখেন, তাঁর সফর যেন একেবারে চলন্ত সিরিয়াল! কারণ বাইকের চালক নাকি পুরো রাস্তা ফোনে কথা বলতে বলতে বাইক চালিয়েছেন। ফোনের অন্যপ্রান্তে ছিলেন এক ব্যক্তি, যাঁর সঙ্গে চালকের কথোপকথনে উঠে আসে প্রেমভঙ্গ, আত্মহত্যার হুমকি, প্রতারণা, ট্র্যাফিক সমস্যা, এমনকী সম্পর্ক সংক্রান্ত পরামর্শ পর্যন্ত।
বেঙ্গালুরুর রাস্তায় একের পর এক এমন অভিজ্ঞতা তুলে ধরছেন বিভিন্ন যাত্রীরা। অ্যাপ ক্যাব সংস্থাগুলির কাছে সত্যিই কি যাত্রী নিরাপদ? নাকি প্রযুক্তির আড়ালে ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে যাতায়াত? প্রশ্ন ছুঁড়েছেন অনেকেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?