রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৭ অক্টোবর ২০২৫ ১৪ : ২৪Soma Majumder
পুজোর আগে বাড়তি ওজন চিন্তার ভাঁজ ফেলে বাঙালির কপালে। কড়া ডায়েট থেকে জিমে ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা, কোনও কিছুরই ঘামতি থাকে না! আর তারপর পুজোয় রোজই চলে জমিয়ে ভূরিভোজ। ব্যাস, বাড়তি মেদ ফের উঁকি মারতে শুরু করে। তবে যে এত কষ্ট করে ওজন কমালেন তার কোনও লাভই হল না? চিন্তা নেই। উৎসবে রুটিন ভাঙাটাই যে স্বাভাবিক। তবে এবার সতর্ক হওয়ার পালা। অনিয়ম ছেড়ে ফিরতে হবে নিয়মে। স্বাস্থকর খাবারের সঙ্গে নিয়ম করে চুমুক দিন একটি পানীয়তে। রোজ সকালে সেই পানীয়ই ম্যাজিকের মতো ওজন কমাতে সাহায্য করবে।
উপকরণঃ আধ চামচ মেথি দানা, আধ চামচ মৌরি, আধ চামচ জোয়ান, আধ চামচ জিরে
আরও পড়ুনঃ অতিরিক্ত নুন খেয়েই বাড়চ্ছে স্ট্রোকের ঝুঁকি! জানেন রোজ কতটা লবণ খেলে বশে থাকবে রক্তচাপ?
প্রণালীঃ রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস জলে মেথি, মৌরি, জোয়ান, জিরে ভিজিয়ে রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে একটি পাত্রে নিয়ে ফুটতে দিন। যতক্ষণ না এই পানীয় অর্ধেক না হয়ে যায় ততক্ষণ ফোটাতে থাকুন। এরপর ছেঁকে নিন। এই পানীয় গরম অবস্থায় খালি পেটে পান করুন। পানীয়টি টানা ৩০ দিন পান করলেই গলবে পেটের চর্বি, কমবে ওজনও। একইসঙ্গে শরীরের সমস্ত ব্যথা থেকে মুক্তি পাবেন। হজমের সমস্যা সহ জটিল রোগেও স্বস্তি মিলবে। ঘরোয়া এই পানীয় শরীরকে ডিটক্স করতে দারুণ কার্যকরী।

মেথি বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে খুবই উপকারী। ডায়াবেটিসের সমস্যায় মেথি ভেজানো জল খেলে উপকার পাওয়া যায়। মেথিতে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদান হজম প্রক্রিয়াকে ধীর করে এবং রক্তে শর্করার মাত্রা আচমকা বাড়তে দেয় না। জোয়ান হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত করে। এক গ্লাস জলে জোয়ান ফুটিয়ে ঠান্ডা করে পান করুন। নিয়মিত খেলে পেটে আরাম পাওয়া যায়।
অন্যদিকে, জিরে হজমে সাহায্য করে। শরীরে জমে থাকা টক্সিন বার করে দিতে কার্যকরী। একইসঙ্গে গ্যাস এবং পেটের ফোলাভাব কমাতে সহায়তা করে মৌরি। খাওয়ার পরে এক চা চামচ মৌরি চিবিয়ে খান বা দ্রুত আরামের জন্য মৌরি চা পান করুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?