রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয়ঙ্কর! গলায় বিঁধে ছুরি, গলগল করে বেরোচ্ছে রক্ত, যুবককে দেখে আঁতকে উঠলেন চিকিৎসকরা, আসল ঘটনা কী

পল্লবী ঘোষ | ০৭ অক্টোবর ২০২৫ ১৪ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গলায় বিঁধে রয়েছে ছুরি। গলগল করে রক্ত ঝরছে। রক্তে ভিজে গেছে জামাকাপড়। সেই অবস্থাতেই হাসপাতালে হাজির এক যুবক। তাঁকে দেখেই শিউরে ওঠেন চিকিৎসকরা। দ্রুত ছুটে আসে পুলিশ। চিকিৎসা চলাকালীন যুবক ফাঁস করলেন আসল ঘটনা। যা শুনে চমকে গেছে পুলিশও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কেরলে। সোমবার পুলিশ জানিয়েছে, রবিবার রাতে কাসারাগোদ এলাকায় ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। আহত যুবকের নাম, অনীল কুমার। তিনি মাছ ব্যবসায়ী। সেদিন রাতেই একদল যুবক তাঁর উপর হামলা করেন। বচসার মাঝেই অনীলের গলায় ছুরির কোপ মারে। গলায় ছুরি নিয়ে, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছন অনীল। 

 

কী নিয়ে ঝামেলা হয়েছিল? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্যবসাকে কেন্দ্র করেই দুই দলের মধ্যে ঝামেলা চলছিল। মূলত আর্থিক লেনদেন নিয়েই ঝামেলার সূত্রপাত। অভিযুক্তদের মধ্যে একজন সেদিন রাতে অনীলকে ফোন করে সীথানগোলি গ্রামে ডাকেন। সেখানে পৌঁছতেই অনীলকে মারধর শুরু করেন অভিযুক্তরা। 

 

বেধড়ক মারধরের সময়েই অনীলের গলায় ছুরির কোপ মারেন এক অভিযুক্ত যুবক। তাঁকে খুনের চেষ্টা করলেও, পরিকল্পনা সফল হয়নি। গলায় ছুরি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান অনীল। অবশেষে স্থানীয় এক হাসপাতালে পৌঁছন। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে মেঙ্গালুরুর এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনার তদন্তে নেমেই পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। 

 

আরও পড়ুন: অক্টোবরের শুরুতেই তুষারপাত! ৪ ডিগ্রিতে নামল পারদ, বরফের চাদরে ঢাকা পড়ল গুলমার্গ থেকে কেদারনাথ

 

প্রসঙ্গত, গত জুলাই মাসেই কর্ণাটকে আরও এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। বন্ধুর বিয়েতে ধুমধাম আয়োজন। নিমন্ত্রণ পেয়েই ছুটে গিয়েছিলেন এক যুবক। দিনরাত হুল্লোড়ে মেতেছিলেন সকলের সঙ্গে। নাচগান, খাওয়াদাওয়ায় কেটে গিয়েছিল বিয়ের দিনটি। কে জানত এই বিয়েবাড়িতে এসেই মর্মান্তিক পরিণতি হবে তাঁর! কব্জি ডুবিয়ে খেতে গিয়েই প্রাণ গেল তাঁর। 

 

খাবারে বিষক্রিয়ায় নয়। বন্ধুর বিয়েতে এসে, আরেক বন্ধুর হাতে খুন হলেন এক যুবক। কারণ? কষা মুরগির মাংস ছিল তাঁর প্রিয়। বাড়তি এক টুকরো মাংস চেয়েছিলেন খেতে বসে। মাংসের টুকরো দেওয়া তো দূরের কথা, এত দাবি ঘিরেই সকলের সামনে তাঁকে কটুক্তি করেন এক বন্ধু। 

 

কষা মাংসের টুকরোকে ঘিরেই শুরু হয় সামান্য ঝামেলা। সেই অশান্তি শেষমেশ গড়ায় হাতাহাতিতে। রক্তবন্যায় ভেসে যায় বিয়ের আসর। গুরুতর চোট নিয়ে বিয়েবাড়িতেই লুটিয়ে পড়েন যুবক। সেখানেই তাঁর মর্মান্তিক পরিণতি হয়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম, বিনোদ মালাশেট্টি। তিনি ইয়ারাগাট্টি তালুকের বাসিন্দা ছিলেন। গত সপ্তাহান্তে তাঁর বন্ধু অভিষেক কোপ্পাড়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের পরদিন রবিবার আরও একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে অন্য এক বন্ধুর হাতে খুন হন বিনোদ। 

 

পুলিশ জানিয়েছে, রাতের পার্টিতে বন্ধুবান্ধব মিলে হুল্লোড় করছিলেন। গানবাজনার মাঝেই চলছিল খাওয়াদাওয়া। সেই পার্টিতে ডিনারের সময় গণ্ডগোল হয়। বন্ধুদের খাবার পরিবেশন করছিলেন ভিত্তাল নামের এক যুবক। মেন কোর্স খাওয়ার সময় বিনোদ বলেন কষা মুরগির মাংসের টুকরোগুলি খুব ছোট ছোট। ভিত্তাল ঠিক মতো পরিবেশন করছেন না। তাঁকে আরেক টুকরো মাংস দিতে বলেন। 

 

ইচ্ছা করে ছোট মাংসের টুকরো পরিবেশন করার অভিযোগ ঘিরে ভিত্তাল রেগে লাল হয়ে যান। তখন বিনোদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর। বাকি বন্ধুরা সমস্যা মেটানোর জন্য হস্তক্ষেপ করেন। দু'জনকেই থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। 

 

সামান্য বচসার পর বিনোদ আর ভিত্তালের মধ্যে মারামারি শুরু হয়। রাগের মাথায় হঠাৎ পেঁয়াজ কাটার ধারালো ছুরি দিয়ে বিনোদের উপর হামলা করেন ভিত্তাল। বন্ধুদের মাঝেই পরপর ছুরির কোপ বসান বিনোদের শরীরে। রক্তাক্ত অবস্থায় তিনি বিয়ের আসরে লুটিয়ে পড়েন। 

 

বিনোদকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধারালো ছুরির একাধিক কোপে অতিরিক্ত রক্তপাত হয় তাঁর। তার জেরেই ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। 

 

বিনোদের মৃত্যুর খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘটনার বিবরণ শুনে খুনের মামলা রুজু করেছে তারা। ভিত্তালের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ৩০ বছর বয়সি মৃত যুবকের পরিবারের তরফেও অভিযুক্ত বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া তাঁর পরিবারে। ভিত্তালের কীর্তিতে স্তম্ভিত বন্ধুরাও। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়। বিয়ের অনুষ্ঠানে খুনের ঘটনায় তাজ্জব বনে গেছেন নিমন্ত্রিতরাও। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে তদন্তে সাহায্য করছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া