রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৭ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর পদ গিয়েছে, ক্ষমতা গিয়েছে দিল্লির মসনদ থেকেও। মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে যাওয়ার প্রায় এক বছর পর, আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে নতুন বাসভবন পেলেন সরকারের তরফে।
যদিও কেজরির নতুন ঠিকানা হলেও, তা নাকি তাঁর প্রথম পছন্দের নয়। সূত্রের তথ্য, নিজের নয়া ঠিকানা হিসেবে তিনি যে বাংলো চেয়েছিলেন, সেটি পাননি । বদলে অন্য একটি বাসভবন বরাদ্দ করা হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে।
কেজরিওয়ালকে, একটি স্বীকৃত রাজনৈতিক দলের জাতীয় সভাপতি হিসেবে উপযুক্ত বাসস্থানের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট এবং সেই হিসেবেই তাঁকে নয়া বাংলো বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বুধে উত্তরবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী? বন্যা-বিধ্বস্থ পাহাড়ে শাহি-সফর নিয়ে জোর জল্পনা
তথ্য, কেজরিওয়ালকে ৯৫, লোধি এস্টেটে একটি 'টাইপ সেভেন' বাংলো দেওয়া হয়েছে, যেখানে তিনি এখন থাকবেন। এর আগে, কেন্দ্রীয় সরকারের কাছে ৩৫, লোধি এস্টেট বাংলোটি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, আগে ওই বাংলো মায়াবতী ব্যবহার করতেন। কিন্তু ওই বাসস্থান তখন আর ফাঁকা ছিল না। কেজরির আবেদনের আগেই জুলাই মাসে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে ওই বাংলো বরাদ্দ করা হয়েছিল। সূত্রের খবর, আদালতের নির্দেশের পর, সোমবারেই ওই বাড়িটি পরিদর্শন করেন খোদ কেজরি।
কেমন হবে কেজরিওয়ালের নয়া ঠিকানা?
প্রথমেই জানা যাক, একটি টাইপ সেভেন বাংলোতে কী কী সুবিধা থাকে?
'টাইপ-VII' বাংলোতে সাধারণত চারটি শোওয়ার ঘর, বড় লন, একটি গ্যারেজ এবং তিনটি কর্মীদের কোয়ার্টার সঙ্গে অফিসের জন্য জায়গা থাকে। বাড়িটির আয়তন প্রায় ৫,০০০ বর্গফুট । কেজরিওয়ালের নতুন বাড়িতে লন এবং অফিস রয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুজো মিটিয়ে অফিস খুলতেই মেট্রোয় বিভ্রাট! মঙ্গলেই থমকে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার পরিষেবা
কে হচ্ছেন কেজরিওয়ালের পড়শি?
তথ্য, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর পড়শি হচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর। শশী থারুরের বাংলোর ঠিকানা ৯৭ নম্বর। ৯৬ নম্বর বাংলো সেনা কর্মকর্তাদের জন্য বরাদ্দ। আরজেডির মিসা ভারতী এবং কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীর জন্য বরাদ্দ বাংলোর নম্বর ৮১ এবং ৮২।
১৭ সেপ্টেম্বর, ২০২৪ । দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কেজরিওয়াল। তারপর থেকে কেজরিওয়ালের কোনও স্থায়ী সরকারি বাসভবন নেই। ৪ নভেম্বর ৬, ফ্ল্যাগস্টাফ রোডে তাঁর সরকারি বাসভবন ছেড়ে যাওয়ার পর, তিনি অস্থায়ীভাবে পাঞ্জাবের আপের রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের ৫, ফিরোজশাহ রোডের বাড়িতে বসবাস করছিলেন।
তাহলে এখন শিশমহলের কী হবে?
দিল্লি সরকার কেজরিওয়ালের ৬, ফ্ল্যাগস্টাফ রোডের পুরনো সরকারি বাসভবন, যা তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সংস্কার করা হয়েছিল এবং পরে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে এসেছিল, সেটিকে একটি ক্যাফেটেরিয়া-সহ একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে রূপান্তর করার পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শিশমহল নিয়ে এক সময়ে দিল্লির রাজনীতিতে জোর জলঘোলা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?