রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অতিরিক্ত নুন খেয়েই বাড়চ্ছে স্ট্রোকের ঝুঁকি! জানেন রোজ কতটা লবণ খেলে বশে থাকবে রক্তচাপ?

সোমা মজুমদার | ০৭ অক্টোবর ২০২৫ ১৩ : ২৩Soma Majumder

নুন ছাড়া কোনও খাবার মুখে তোলা যায় না! এক চিমটে নুন বদলে দিতে পারে খাবারের স্বাদ। নুনে রয়েছে আমাদের শরীরের অন্যতম প্রয়োজনীয় উপাদান সোডিয়াম। এই সোডিয়ামের ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারের সঙ্গে নুন খাওয়া প্রয়োজন। তবে তার নির্দিষ্ট মাত্রা আছে। আধুনিক জীবনযাত্রায় খাবারে অজান্তেই বাড়ছে অতিরিক্ত নুনের ব্যবহার। এই অভ্যাসই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে সর্বাধিক ৫ গ্রাম নুন অর্থাৎ প্রায় এক চা চামচ খাওয়া উচিত। কিন্তু বাস্তবে অনেকেই এই সীমা দ্বিগুণ বা ত্রিগুণ অতিক্রম করছেন, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুনঃ নাক ডাকায় অতিষ্ঠ সঙ্গী? উপেক্ষা করলেই অজান্তে বাড়বে মৃত্যুর ঝুঁকি! কোন উপায়ে মিলবে সমাধান?

নুন কীভাবে রক্তচাপ বাড়ায়? নুনের প্রধান উপাদান সোডিয়াম শরীরে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত সোডিয়াম রক্তে অতিরিক্ত জল ধরে রাখে, ফলে রক্তের পরিমাণ ও চাপ দুটোই বেড়ে যায়। এর ফলে হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয় এবং ধমনীগুলো শক্ত হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, কিডনি বিকলতা এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিশেষ সতর্কতা হতে পারে লবণ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (এএইচএ) জানাচ্ছে, যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হয়, তাদের দৈনিক সর্বাধিক ১,৫০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করা উচিত যা প্রায় তিন-চতুর্থাংশ চা-চামচ নুনের সমান।

বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ মানুষ নিজেরা নুন কম ব্যবহার করলেও 'গোপন লবণ' যুক্ত খাবার যেমন চিপস, সস, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত স্যুপ, রেডিমেড ফাস্ট ফুড ইত্যাদি খাওয়ার মাধ্যমে প্রচুর সোডিয়াম শরীরে ঢুকে যায়। 

নুন কমানোর কার্যকরী উপায়

*ঘরে রান্না করুন: বাইরে তৈরি খাবারের তুলনায় ঘরে রান্নায় নুনের পরিমাণ নিয়ন্ত্রণ করা সহজ।

*খাবারের লেবেল পড়ুন: কেনার আগে প্যাকেটের গায়ে 'লো সোডিয়াম' বা 'সল্ট ফ্রি' লেখা আছে কিনা দেখুন।

*প্রাকৃতিক স্বাদ ব্যবহার করুন: নুনের বদলে লেবু, রসুন, আদা, গোলমরিচ, ধনেপাতা, ভিনিগার বা নানা মশলার মাধ্যমে খাবারের স্বাদ বাড়ান।

*ধীরে ধীরে কমান: হঠাৎ করে নুন কমিয়ে দিলে খাবারের স্বাদ বদলে যেতে পারে, তাই ধাপে ধাপে কমানোই ভাল।

কতটা নুন দরকার এবং কখন বিপদ সংকেত? লবণ একেবারে বাদ দেওয়া উচিত নয় কারণ এটি শরীরে তরল ভারসাম্য, পেশির কাজ ও স্নায়ুর সংকেত পাঠাতে প্রয়োজনীয়। তবে মাথাব্যথা, ফুলে যাওয়া হাত-পা, ক্লান্তি বা উচ্চ রক্তচাপের মতো লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শরীরে সোডিয়াম অতিরিক্ত বেড়ে গিয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, নুন যত কম খাবেন, রক্তচাপ তত নিয়ন্ত্রণে থাকবে। তাই যারা উচ্চ রক্তচাপ, হার্ট বা কিডনির সমস্যায় ভুগছেন, তাদের খাবারে নুন কমানো উচিত। একইসঙ্গে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা অত্যন্ত জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া