শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জয়পুর এসএমএস হাসপাতালে আগুনে মৃত্যু নয়, দাবি কর্তৃপক্ষের, 'চিকিৎসার ঘাটতিতে প্রাণ গেল ছয় জনের'

আর্যা ঘটক | ০৬ অক্টোবর ২০২৫ ২০ : ৩০Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: জয়পুরের সরকারি সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের আইসিইউতে রবিবার রাতে বিধ্বংসী আগুন লাগার পর মৃত্যু হয়েছে ছ'জনের। তবে হাসপাতাল সুপার সুশীল ভাটির দাবি, আগুন নয়, মৃত্যু হয়েছে কারণ ওই ছ'জন গুরুতর অসুস্থ ছিলেন। খবর অনুযায়ী আগুনের ফলে তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যার জেরেই প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তাঁদের প্রাণ যায়। 

 

ভাটি জানান, "এই ছ'জনের কারও মৃত্যু আগুনে হয়নি। তাঁরা সকলেই নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন এবং আইসিইউ-র মত সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থার মধ্যে ছিলেন। আগুন লাগার ফলে তাঁদের সেখান থেকে সরিয়ে অন্যত্র রাখতে হয়, এই পরিস্থিতির কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।"

 

এ বিষয়ে সংবাদ সংস্থা-কে ভাটি আরও বলেন, "আমি আবার বলছি, কেউ আগুনে মারা যাননি। আইসিইউ-তে আগুন লাগে, ফলস্বরূপ প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। কাজেই আমরা সঙ্গে সঙ্গে রোগীদের অন্যত্র স্থানান্তর করি। আলাদা করে আগুনে কেউ আহত হননি।"

আরও পড়ুন: ঘর থেকে অর্ধদগ্ধ দেহ উদ্ধার! 'অস্বাভাবিক যৌন চাহিদা'র অভিযোগে গ্রেপ্তার ৬১- এর প্রৌঢ়, জানাজানি হতেই হুলুস্থুল 

পুনরায় প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, "ওঁরা আগুনে মারা যাননি। ওঁরা এমনিতেই সঙ্কটজনক অবস্থায় ছিলেন। আগুন এবং গ্যাসের কারণে ওঁদের এক আইসিইউ থেকে আর এক জায়গায় স্থানান্তর করতে হয়েছিল, সেটাই মূল কারণ।"

আরও পড়ুন: গোপনে ফাঁকা ঘরে ডেকে নিয়ে চরম নির্যাতন নাবালিকাকে! অভিযুক্ত 'দাদু'র কীর্তি ফাঁস হতেই উত্তপ্ত এলাকাবাসী 

ভাটির দাবি, যাঁরা বেঁচে আছেন, তাঁদের চিকিৎসা ঠিকঠাকই চলছে। নতুন যে আইসিইউ-তে তাঁদের স্থানান্তর করা হয়েছে, সেখানে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে

 

রবিবার গভীর রাতে এসএমএস হাসপাতালে আগুন লাগে।খবর অনুযায়ী, একটি শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

 

হাসপাতালের ট্রমা ইনচার্জ, ড: অনুরাগ বাবু জানান, আগুন লাগার সময় আইসিইউ-তে মোট ১১ জন রোগী ছিলেন। তাঁদের সকলেই স্নায়বিক রোগে আক্রান্ত ছিলেন। এমনকী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তাঁরা।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট হওয়ার দরুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু হয় হাসপাতালের অন্যান্য রোগী এবং আত্মীয়-পরিজনদের মধ্যে। অনেকেই অভিযোগ করেছেন, হাসপাতালের কর্মীরা আগুন লাগার আগে থেকেই এই ব্যাপারে অবগত ছিলেন। কিন্তু বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে না দেখে হেলাফেলায় উড়িয়ে দেন।

 

অভিযোগ আরও, আগুন লাগার পরও সঠিক সময়ে সক্রিয় হয়নি অ্যালার্ম সিস্টেম, ছিল না কোনও অগ্নিনির্বাপক যন্ত্র। সবচেয়ে গুরুতর অভিযোগ, আগুন লাগার পর হাসপাতালের একাংশ কর্মী নাকি রোগীদের ফেলে রেখে নিজেরাই পালাতে শুরু করেন।

 

পাশাপাশি বিপরীত দাবিও উঠে এসেছে। এক ওয়ার্ডবয়ের বক্তব্য, "আমরা তখন অপারেশন থিয়েটারে ছিলাম। ভিতরে গিয়ে অন্তত তিন-চারজনকে বের করে আনতে পেরেছিলাম। কিন্তু আগুন ও ধোঁয়া এতটাই ছড়িয়ে পড়ে যে পরে আর ভিতরে ঢোকা সম্ভব হয়নি।"

 

পরিস্থিতি পরিদর্শনে হাসপাতাল পৌঁছান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটির নেতৃত্বে রয়েছেন মেডিক্যাল দপ্তরের কমিশনার ইকবাল খান।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া