রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ৫৫ বছর বয়সেও ফিটনেসে তরুণদের হার মানান সইফ! অভিনেতার সুঠাম দেহের রহস্য কী জানেন?

নিজস্ব সংবাদদাতা | ০৬ অক্টোবর ২০২৫ ২০ : ২৪Soma Majumder

বয়স পেরিয়েছে ৫৫ বছর। তাও বলিউডে তাঁর মতো ফিটনেস আইকন খুব কমই আছেন। আজও সমান তেজস্বী, সুঠাম দেহের অধিকারী সইফ আলি খান। তাঁর শরীরচর্চার ধরন বহু তরুণ অভিনেতাকে অনুপ্রেরণা জোগায়। কীভাবে এখনও এতটা ফিট থাকেন সইফ? সম্প্রতি সেই বিষয়ে সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেতার ট্রেনার ও যোগ প্রশিক্ষক রূপাল সিদ্ধপুরা ফারিয়া।  

রূপাল নিজের ইনস্টাগ্রামে সইফের যোগার একটি ভঙ্গি পোস্ট করে লিখেছেন,  “এই ব্যায়ামের মাধ্যমে সইফ তাঁর শরীর ও মন দুটোই ভারসাম্যে রাখেন। শক্তি, নমনীয়তা আর স্থিরতা—এই তিনটি তাঁর অনুশীলনের ভিত্তি।”

আরও পড়ুনঃ আঁটসাঁট জিনস পরে ফ্যাশন! অজান্তেই ডেকে আনছেন বড় রোগ, শরীরে কী হয় জানেন

সইফের ফিটনেস রুটিন

১️. হ্যান্ডস্ট্যান্ড: শরীরের ভারসাম্য ও শক্তির গোপন চাবিকাঠি হল হ্যান্ডস্ট্যান্ড। সইফ নিয়মিত হ্যান্ডস্ট্যান্ড অনুশীলন করেন। এতে কাঁধ, হাত, পিঠ এবং কোর মাসল একসঙ্গে কাজ করে। রূপালের কথায়, “হ্যান্ডস্ট্যান্ড শুধু ভারসাম্য নয়, এটি মনোযোগ ও নিয়ন্ত্রণ শেখায়।” যা সইফকে দ্রুত গতির অ্যাকশন দৃশ্য কিংবা দীর্ঘ শুটিংয়ের মধ্যেও স্থিতিশীল থাকতে সাহায্য করে।


২. ডিপ ব্যাকবেন্ড: নমনীয়তা ও মেরুদণ্ডের শক্তি রক্ষায় মূল ব্যায়াম ডিপ ব্যাকবেন্ড। রূপাল জানিয়েছেন, সইফ প্রতিদিন কিছু সময় ব্যাকবেন্ড বা হুইল পোজ-এর মতো ব্যায়াম করেন। এই ব্যায়াম মেরুদণ্ডকে সক্রিয় রাখে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং বুকে অক্সিজেন প্রবাহ বাড়ায়।এই যোগভঙ্গি দীর্ঘদিন বসে থাকা বা স্ট্রেসের প্রভাবও কমায়।


৩️. ফরওয়ার্ড ফোল্ড ও রিল্যাক্সেশন যোগঃ অভিনেতা নিয়মিত ফরওয়ার্ড ফোল্ড, স্ট্রেচিং এবং শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করেন। এগুলো তাঁর দেহকে নমনীয় রাখে এবং মনকে প্রশান্ত করে। রূপালের ভাষায়, “এই ধাপ শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে ও মানসিক চাপ দূর করে।”

 

 

৫৫-এও কেন সইফের এনার্জির রহস্য কী? রূপাল জানান, সইফের ব্যায়াম শুধু পেশি গঠনের জন্য নয়, বরং “ভেতর থেকে শক্ত হওয়া”-র জন্য। তিনি প্রতিদিন সময়মতো ঘুমান, জাঙ্ক ফুড এড়িয়ে চলেন এবং নিজেকে মানসিক চাপমুক্ত রাখেন। সইফের ডায়েটে থাকে প্রোটিন, শাকসবজি ও পর্যাপ্ত জল। রূপাল বলেন, “সইফ ফিটনেসকে কখনও ফ্যাশন হিসেবে নেন না, এটি তাঁর জীবনধারা।”

 মোট কথা, স্ট্রেন্থ, (শক্তি), ফ্লেক্সিবিলিটি (নমনীয়তা)এবং ব্যালেন্স (ভারসাম্য)-এই তিন গুণই ৫৫ বছর বয়সেও তরুণদের মতো প্রাণবন্ত থাকেন সইফ আলি খান।তবে রূপাল স্পষ্ট এও জানিয়েছেন, এই রুটিন সকলে অনুকরণ করতে পারবেন না। হ্যান্ডস্ট্যান্ড বা গভীর ব্যাকবেন্ড করার আগে একজন প্রশিক্ষকের তত্ত্বাবধান জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া