রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আইন ভাঙলেন খোদ পুলিশ আধিকারিক! নৃশংস আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই শোরগোল, নড়েচড়ে বসল প্রশাসন

আর্যা ঘটক | ০৬ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৮Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তারক্ষী হয়েও আইন ভাঙলেন খোদ এক পুলিশ আধিকারিক। দ্রুতগতিতে বাইক চালানোর অভিযোগে এক ছাত্রকে আটক করেছিলেন তিনি। কিন্তু আটক করার পরে আইন মেনে চলার বদলে তিনি ঘটালেন তার উল্টোটা। ফলস্বরূপ পুলিশের পোশাকে চরম বর্বরতা ফুটে উঠল। ছাত্রকে মারধর এবং গালিগালাজ করতে দেখা গেল এক সাব-ইনস্পেক্টরকে। আর সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার, কানপুরে। পুলিশের দাবি, নারামাউয়ের বাসিন্দা এবং ছাত্র অক্ষয় প্রতাপ সিং তাঁর বন্ধু, শিবরাজপুরের অভিষেক দুবের সঙ্গে কিদোয়াই নগর ঘুরতে গিয়েছিলেন। সেই সময় গোশালা ক্রসিং পুলিশ পোস্টের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) অমিত বিক্রম ত্রিপাঠী তাঁকে বাইক থামাতে বলেন। কিন্তু অক্ষয় বাইক না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেন। এরপর পুলিশ তাঁকে ধাওয়া করে ধরে ফেলে।

 

মূল সমস্যার শুরু সেখান থেকেই। অভিযোগ, অক্ষয়কে ধরে আনার পর ত্রিপাঠী তাঁকে কলার ধরে টেনে নিয়ে যান পুলিশ আউটপোস্টের ভিতরে। ছাত্রটি প্রতিবাদ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে৷ এমন আচরণ আইনবিরুদ্ধ - একথা বলতেই ঘটে বিস্ফোরণ। ওই পুলিশ আধিকারিক রাগে ফেটে পড়ে তাঁকে মারতে শুরু করেন। কিল-চড় তো বটেই, তার সঙ্গে চলে অকথ্য গালিগালাজ। ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, "আমি বলেছিলাম, সরি স্যার। কিন্তু উনি থামেননি। বারবার মারছিলেন, গালিগালাজ করছিলেন।"

আরও পড়ুন: ঘর থেকে অর্ধদগ্ধ দেহ উদ্ধার! 'অস্বাভাবিক যৌন চাহিদা'র অভিযোগে গ্রেপ্তার ৬১- এর প্রৌঢ়, জানাজানি হতেই হুলুস্থুল 

 

এই সমগ্র ঘটনার ভিডিও রেকর্ড করেন ঘটনাস্থলে উপস্থিত অক্ষয়ের বন্ধু অভিষেক দুবে। তাঁর মোবাইল ক্যামেরাতেই ধরা পড়ে পুলিশের বর্বরতা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রশাসনের শীর্ষ মহল তৎপর হয়।

 

ঘটনার পর সোমবার এক বিবৃতিতে সার্কেল অফিসার (বাবুপুরওয়া) দিলীপ সিং জানিয়েছেন, "দক্ষিণ জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দীপেন্দ্র নাথ চৌধুরী বিষয়টির গুরুত্ব বুঝে ত্রিপাঠীকে রিজার্ভ পুলিশ লাইনে পাঠিয়েছেন।"

আরও পড়ুন: ছবি তোলাই লক্ষ্য! রোগীকে বিস্কুট দিয়েই ফের কেড়ে নিলেন বিজেপি নেত্রী, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

 

তিনি আরও যোগ করেন, "আমার উপরেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসিপি সাহেবকে পুরো বিষয়টি নিয়ে একটি তথ্য-ভিত্তিক রিপোর্ট জমা দিতে হবে।"

 

ঘটনার সময় উপস্থিত এক কনস্টেবল অবশ্য মারধর থামানোর চেষ্টা করেন বলেও জানা গিয়েছে। তবে এই নৃশংস ঘটনার জেরে একাধিক প্রশ্ন উঠেছে। যে দেশের পুলিশকর্মী সাধারণ নাগরিকের নিরাপত্তার বদলে খোদ আইন হাতে তুলে নেয়, তবে কোথায় যাবে বিচার? প্রশাসনের পদক্ষেপ এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া