রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৬ অক্টোবর ২০২৫ ১৪ : ১৯Soma Majumder
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন, শরীরচর্চার অভাব সহ বিভিন্ন কারণে আজকাল শরীরে কামড় বসাচ্ছে জটিল রোগ। অল্প বয়সেই বাড়ছে ওবেসিটি, কোলেস্টেরল, থাইরয়েডের মতো সমস্যা। আর সেই সব রোগের হাত ধরে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যাও। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ভারতীয়দের মধ্যে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যাওয়া নজরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা যায়। যা বুঝে সাবধান হলে অনেকাংশেই বিপদ এড়ানো সম্ভব।
বেশিরভাগ মানুষের ধারণা রয়েছে যে হার্ট অ্যাটাক মানেই বুকে তীব্র ব্যথা, ঘাম ও অজ্ঞান হয়ে পড়া। কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, বাস্তবে হৃদযন্ত্রের প্রাথমিক সংকেত অনেক সময়ে একেবারেই ভিন্ন হয়। অনেক রোগীর ক্ষেত্রে হার্ট অ্যাটাক শুরু হওয়ার কয়েক ঘণ্টা বা দিন আগে শরীর কিছু ‘নীরব সংকেত’ পাঠায়, যা সাধারণত আমরা ক্লান্তি বা হজমের সমস্যা বলে ভুল করি। বিশেষজ্ঞদের মতে, যখন শরীরে পর্যাপ্ত অক্সিজেন ও রক্ত সঞ্চালন বাধা পায়, তখন শরীর নানাভাবে বার্তা দেয়। কিন্তু এই প্রাথমিক ইঙ্গিতগুলোকে বেশিরভাগ মানুষ গুরুত্ব দেন না, আর তাতেই মারাত্মক বিপদ ঘটে। বুক ব্যথা না থাকলেও কয়েকটি উপসর্গ হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে। যেমন-
আরও পড়ুনঃ নৈশভোজের পর ভুলেও করবেন না এই একটি কাজ! থেমে যেতে পারে হৃদযন্ত্র
অস্বাভাবিক ক্লান্তি ও অবসাদঃ যদি হঠাৎ করে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ক্লান্তি আসে, এমনকী বিশ্রাম বা ঘুমেও ক্লান্তি দূর না হয়, তাহলে সেটি হার্টের অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি একটি সাধারণ প্রাথমিক লক্ষণ।
২. শ্বাসকষ্ট বা হঠাৎ হাঁপ ধরাঃ অল্প পরিশ্রমেই যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সিঁড়ি উঠলে শ্বাস আটকে যায় বা বুকে চাপ লাগে, তাহলে তা হৃদযন্ত্রের দুর্বল কার্যকারিতার লক্ষণ হতে পারে।
৩. গ্যাস্ট্রিক বা বমি ভাবঃ অনেকে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা বলে মনে করলেও প্রকৃতপক্ষে হৃদযন্ত্রে রক্তপ্রবাহে বাধাগ্রস্ত হওয়ার লক্ষণ হতে পারে। এই উপসর্গ অনেক সময় অ্যাসিডিটি বলেও ভুল হয়। যা হৃদরোগের প্রাথমিক সতর্কতা হতে পারে।

৪. চোয়াল, গলা, কাঁধ বা পিঠে ব্যথাঃ হৃদরোগের কারণে ব্যথা অনেক সময় বুকে না হয়ে শরীরের অন্য অংশে দেখা দেয়। বিশেষত বাম কাঁধ বা উপরের পিঠে ব্যথা হলে তা কখনই উপেক্ষা করা উচিত নয়।
বিশেষজ্ঞদের মতে, এই নীরব লক্ষণগুলোকে গুরুত্ব না দিলে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্রুত বেড়ে যায়। অনেক সময় প্রাথমিক ইঙ্গিত উপেক্ষা করার কারণেই রোগীরা হাসপাতালে পৌঁছন দেরিতে। যার ফলে প্রাণ বাঁচানো দুষ্কর হয়ে ওঠে।
সতর্ক থাকতে কী করবেন
*হঠাৎ ক্লান্তি বা বুকে ভার লাগলে অবিলম্বে বিশ্রাম নিন ও চিকিৎসকের পরামর্শ নিন।
*ধূমপান, অতিরিক্ত তেল-মশলা খাওয়া, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন এড়িয়ে চলুন।
*নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম ও সুষম খাদ্যাভাস বজায় রাখুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?