রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৬ অক্টোবর ২০২৫ ১৪ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল। রোগীরা গিয়েছিলেন চিকিৎসা করাতে। এক রাতে বদলে গেল গোটা ছবিটা। সোমবার সকালে ভাঙা চশমা, ছাই, পুড়ে যাওয়া আইসিইউ কেন্দ্র এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা চপ্পল জয়পুরের রাষ্ট্রীয় পরিচালিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের ভিতরে। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেই। মৃত্যু হয়েছে অন্তত আট জনের। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য তেমনটাই।
ঘটনায় শিউরে উঠছেন স্থানীয়রা। হাসপাতালের বাইরে রোগীর আত্মীয় পরিজনদের হাহাকার। এসবের মাঝেই উঠে আসছে হাড়হিম করা অভিযোগ। নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের কর্মীরা, চিকিৎসকরা আইসিইউ গেটটি তালাবদ্ধ করে পালিয়ে যান। পুলিশ কনস্টেবল হরি মোহন, যিনি নিজের একটি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন, তিনি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানান, অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে কাচ ভেঙে রোগীদের বিছানার চাদর দিয়ে বের করে আনেন তিনি।
আরও পড়ুন: বন্যা-দুর্যোগে মৃতদের পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা, একজনকে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি, ঘোষণা মমতার
ঘটনার সময় অগ্নিনির্বাপক যন্ত্র বাজেনি, দ্বিতীয় তলায় স্প্রিংকলারও কাজ করেনি বলে অভিযোগ। অগ্নিকাণ্ডে নিহত পিন্টু গুজরের ভাই দশরথ গুজর দাবি করেছেন যে, তিনি শর্ট সার্কিটের কথা হাসপাতাল প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু তাঁর কাতর আবেদনে কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর অভিযোগ, 'হাসপাতালের কর্মীরা বলেছিলেন যে, কিছুই হবে না এবং এটি (শর্ট সার্কিট) ঠিক হয়ে যাবে।' তারপরেই বলেন, 'কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ায় ঘর ভরে যায় এবং কর্মীরা পালিয়ে যান। ফায়ার অ্যালার্ম বাজেনি। এমনকী অগ্নিনির্বাপক যন্ত্রও খালি ছিল। এক ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে দেয়, তারপরে আমরা পিছনের গেট দিয়ে প্রবেশ করি এবং বিছানার চাদরে জড়িয়ে রোগীদের বের করে আনি।'
এই প্রসঙ্গে উল্লেখ্য, ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকাড জানিয়েছেন যে, স্টোরেজ এলাকায় আগুন লাগার সময় নিউরো আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
আগুন দেখেই হাসপাতাল জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, রোগী এবং তাঁদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বহাসপাতালের বিভিন্ন নথি, আইসিইউ সরঞ্জাম, রক্তের নমুনা টিউব এবং এলাকায় সংরক্ষিত অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে।
পরিস্থিতি জটিল হচ্ছে দেখে হাসপাতালের কর্মীরা রোগীদের সরিয়ে নিয়ে যান, এমনকি তাদের বিছানা-সহ হাসপাতাল বিল্ডিংয়ের ভবনের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে দমকলকর্মীরা পৌঁছে প্রায় দুই ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে উপস্থিত ওয়ার্ড বয় বিকাশ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, আগুন আরও ভয়াবহ আকার ধারণ করার আগেই তিনি এবং অন্যান্য কর্মীরা যতটা সম্ভব রোগীদের উদ্ধার করেছেন। তিনি বলেন, 'আমরা যখন আগুন লাগার কথা শুনতে পাই, তখন অপারেশন থিয়েটারের ভিতরে ছিলাম, তাই আমরা তাৎক্ষণিকভাবে সেন্টারের ভেতরে থাকা লোকজনকে উদ্ধার করতে ছুটে যাই। আমরা কমপক্ষে তিন থেকে চারজন রোগীকে বাঁচাতে পেরেছি। তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আমরা আর হাসপাতাল ভবনের ভেতরে যেতে পারিনি। যতটা সম্ভব উদ্ধার করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।' বিকাশ আরও বলেন যে, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে এসেছিল, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে তাঁরা সেই সময়ে হাসপাতাল ভবনে প্রবেশ করতে পারেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?