রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৬ অক্টোবর ২০২৫ ১৩ : ৩৫Soma Majumder
যে কোনও উৎসব, পুজো-পার্বন মানেই বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাস, সাজগোজ আর অবশ্যই জমিয়ে ভূরিভোজ। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। উমার পরেই কমলালোচনা লক্ষ্মীদেবীর আরাধানার রীতি রয়েছে। লক্ষ্মীপুজোকে ঘিরে কচিকাচা থেকে বড়, সকলের মনেই আলাদা উন্মাদনা থাকে। আর পুজোর খাওয়াদাওয়ায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ভোগের খিচুড়ি। কোনও বাড়িতে দেবীকে প্রসাদে খিচুড়ি নিবেদন করা হয়, আবার কোথাও বাড়ির সদস্য ও অতিথিদের জন্য খিচুড়ি বানানো হয়। আপনারও এদিন বাড়িতে খিচুড়ি বানানোর পরিকল্পনা রয়েছে? তাহলে 'পারফেক্ট' স্বাদ আনতে জেনে নিন টিপস।
উপকরণ- ২০০ গ্রাম মুগ ডাল, ২০০ গ্রাম গোবিন্দভোগের চাল, ৫০ গ্রাম চিনি, ফুলকপি ২০০ গ্রাম, আলু ২০০ গ্রাম, মটরশুঁটি ১০০, টমাটো ১০০ গ্রাম, খিচুড়ি-র উপকারিতা, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা (৪টি), আদাবাটা (দেড় চামচ), নারকেল কোট়া ১ টেবিলচামচ, কাঁচা লঙ্কা ৫ টি, হলুদ গুড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, ঘি ১ চামচ, গরমা মশলা গুঁড়ো সামান্য, নুন , জল।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় এই কয়েকটি নিয়ম মেনে উপোস ভাঙুন, নাহলেই শরীরের জটিল সমস্যার ফাঁদে পড়তে পারেন
ভোগের খিচুড়ি রান্নায় চাল ও ডাল সমপরিমাণ নিতে হবে। প্রথমে মুগের ডাল হালকা খোলা কড়াইয়ে ভেজে নিন। এরপর একে একে আলু, ফুলকপি, টমেটোও বড় আকারে কেটে নিতে হবে। মটরশুঁটি ধুয়ে রাখুন। চাল ধুয়ে জল ঝরানোর পর হালকা করে সেটিও ভেজে নিন।

একে একে সব সবজি আলাদা করে অল্প তেলে ভেজে নিতে হবে। মশলা কষানোর আগে একটি বাটিতে জল দিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো গুলে নিন। এবার কড়াইতে তেল গরম করে তেলপাতা, জিরে,দারচিনি, এলাচ দিয়ে তিন মিনিট নেড়ে নিতে হবে। এরপর নারকেল কোড়ার অর্ধেক ভেজে নিয়ে বাকিটা রেখে দিন। এরপর গুলে রাখা মশলার মিশ্রণ দিয়ে দিন। নুন-মিষ্টি স্বাদ মতো দিতে হবে। টমেটো দিয়ে কষিয়ে দিন।
এরপর ভেজে রাখা ডাল, চাল দিয়ে ভালভাবে মেশাতে হবে। বেশ খানিকটা নেড়ে নেওয়ার পর নারকেল ও অল্প আদা বাটা দিন। চাইলে এই সময়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর মটরশুঁটি দিয়ে অল্প আঁচে ঢাকনা বন্ধ করে রান্না করুন। প্রায় ২০ মিনিট থেকে আধঘণ্টা পর সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। শেষে অল্প গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি ভোগের খিচু়ড়ি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?