রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ব্রাহ্মণরাই সমাজে জ্ঞানের শিখা প্রজ্বলিত করে', জাতপাত টানাপোড়েনের মাঝেই ভয়ঙ্কর বিতর্কিত মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর

রজিত দাস | ০৬ অক্টোবর ২০২৫ ১২ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জাতপাত নিয়ে টানাপোড়েন অব্যাহত। এর মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর দাবি, " ব্রাহ্মণেরাই আমাদের সমাজে জ্ঞানের শিখা প্রজ্বলন করেন। তাই প্রত্যেক সরকারেরই এই জাতের কল্যাণে কাজ করা উচিত। "

রবিবার দিল্লির পিতমপুরায় 'শ্রী ব্রাহ্মণ সভা' আয়োজিত সর্বভারতীয় ব্রাহ্মণ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "যদি কেউ সমাজে জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, তবে তা আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়। তারা কেবল ধর্মগ্রন্থ নয়, অস্ত্রেরও পুজো করে। কেবলমাত্র অস্ত্র ও ধর্মগ্রন্থের মাধ্যমেই আমরা আজ সমাজ ও দেশকে রক্ষা করতে পারি।"

রেখা গুপ্তা আরও বলেন, "জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, ধর্ম প্রচার করে এবং সদিচ্ছার চেতনা পোষণ করে, ব্রাহ্মণ সম্প্রদায় সর্বদা সমাজের কল্যাণের জন্য কাজ করে আসছে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের ব্রাহ্মণ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণদের কল্যাণের জন্য কাজ করা উচিত।"

দিল্লির আগের সরকারগুলিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লিতে আমাদের লক্ষ্য কীভাবে এগিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আপনাদের (ব্রাহ্মণ) পরামর্শ দেওয়ার বিষয়টি জারি রাখুন। কারণ এক্ষেত্রে ঘাটতি আছে। ২৭ বছর ধরে দিল্লি ধীর গতিতে এগিয়ে চলেছে। এখন সময় এসেছে পরিবর্তন আনার এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করার। কারণ মনে হচ্ছে আমাদের চারপাশের রাজ্যগুলি আমাদের ছাড়িয়ে এগিয়ে গিয়েছে। আমরা যদি সকলে দিল্লি এবং এখানকার জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করি, তাহলে এ রাজ্য অবশ্যই একটি 'বিকশিত দিল্লি' হিসেবে প্রতিষ্ঠিত হবে।"

মুখ্যমন্ত্রী আরও বলেন যে, তাঁর সরকার প্রতিটি সম্প্রদায়কে সমান সুযোগ প্রদান এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানানোর লক্ষ্যে কাজ করে। রেখা গুপ্তার দাবি, "কেবলমাত্র একটি ঐক্যবদ্ধ সমাজই প্রকৃত অগ্রগতি অর্জন করতে পারে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া