রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৬ অক্টোবর ২০২৫ ১২ : ১৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে যাওয়াই কাল হল! ভিন রাজ্য থেকে বাংলায় ফেরার ট্রেনে ওঠার আগেই সব শেষ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার পাঁচ পর্যটক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভিন রাজ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুর্ঘটনাটি ঘটে কবীরধাম জেলায়। এসইউভি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গাড়ির সকল সদস্যরাই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। মধ্যপ্রদেশে ঘুরতে গিয়েছিলেন। কানহা ন্যাশনাল পার্ক থেকে ফেরার পথে বিলাসপুর থেকে ট্রেন ধরার কথা ছিল। গাড়িতে তাঁরা বিলাসপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেখান থেকে কলকাতা গামী ট্রেনে ওঠার কথা ছিল তাঁদের। স্টেশনে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে চালক সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজন মহিলা, এক ব্যক্তি এবং এক নাবালিকার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও দুই কিশোরী রয়েছে। গুরুতর আহতদের রাইপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় কি কমল সোনার দাম? আজ কলকাতায় ২২ ক্যারাটের দর কত, জেনে নিন
প্রসঙ্গত, দিন কয়েক আগে উৎসবের আবহে আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল অন্য রাজ্যে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় সেটি। দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার গুরুগ্রামের জাতীয় সড়কে। ভোর সাড়ে চারটে নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। ওই গাড়িতেই ছিলেন ছয়জন সদস্য। যাদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ। প্রত্যেকেই কাজের সূত্রে উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে এসেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এসইউভি গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ছয়জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই দুর্ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। জাতীয় সড়কের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?