শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'দেরি হলেই বইবে রক্তবন্যা', হামাসকে চরম হুঁশিয়ারি পের্সিডেন্ট ট্রাম্পের!

রজিত দাস | ০৬ অক্টোবর ২০২৫ ০৯ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এবার রক্তবন্যার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প! প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে, যদি তাঁর শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় ক্ষমতা ও নিয়ন্ত্রণ হস্তান্তর না করা হয় তাহলে হামাস "সম্পূর্ণ ধ্বংস" হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে বন্দিদের মুক্ত করার জন্য আলোচনা দ্রুত এগোচ্ছে এবং চুক্তির প্রথম ধাপ এই সপ্তাহে সম্পন্ন হতে পারে।

শান্তি চুক্তির জন্য হামাসকে রবিবার সন্ধ্যা ছয়'টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। হামাস তাতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু তা কার্যকর করতে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। এতেই চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তার পর থেকে হামাসকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন তিনি। কখনও বলেছেন, ‘এটাই শেষ সুযোগ’, আবার কখনও ‘চুক্তি না করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 

এ দিন ট্রুথ সোশালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘গত সপ্তাহে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের (আরব, মুসলিম এবং অন্যান্য) সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। মূল লক্ষ্য বন্দিদের মুক্তি, গাজায় যুদ্ধের অবসান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ - পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।'

সোমবার মিশরে গাজার সব পক্ষকে নিয়ে বৈঠকে বসতে চলেছে একটি বিশেষ দল। এমনটা জানিয়ে ট্রাম্প বলেন, ‘পরিকল্পনার প্রথম ধাপ এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। সবাইকে অনুরোধ করছি, দ্রুত পদক্ষেপ করুন। শতাব্দী প্রাচীন এই সংঘাতের খুঁটিনাটি আমি জানি। সময় খুব গুরুত্বপূর্ণ। না হলে ভয়াবহ রক্তপাত ঘটবে। যা কেউই চায় না।’ 

জানা গিয়েছে যে, আলোচনায় যোগ দিতে হামাস প্রতিনিধিদল মিশরে পৌঁছেছে। নতুন করে আলোচনা গতি পেতেই হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার রাতে শার্ম আল-শেখে আলোচনায় যোগ দিতে মিশরে পৌঁছেছে। যুদ্ধ বন্ধ এবং বন্দিদের মুক্তির লক্ষ্যে মার্কিন-সমর্থিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের নেতৃত্বে ইসরায়েলি আলোচকরা সোমবার পৌঁছানোর কথা ছিল।

দু’বছর ধরে চলতে থাকা গাজার যুদ্ধ থামাতে ইজ়রায়েল, হামাস এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তি চুক্তি করতে চাইছেন ট্রাম্প। সেই লক্ষ্যে ২০ দফা প্রস্তাবও দিয়েছেন তিনি। শুধু যুদ্ধ বন্ধ নয়, তার পরে গাদার শাসনব্যবস্থা কোন পথে এগোবে, তারও রূপরেখা দেওয়া হয়েছে।

২০ দফা পরিকল্পনায় ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির পরে গাজার প্রশাসন সামলাবে একটি ‘অরাজনৈতিক প্যালেস্তেনীয় কমিটি’। তাতে থাকবেন প্যালেস্তাইনের বিশিষ্ট নাগরিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কমিটির কাজ দেখভাল করবে ‘বোর্ড অফ পিস’ নামে একটি আন্তর্জাতিক সংস্থা। এর মাথায় থাকবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া