শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৬ অক্টোবর ২০২৫ ০৯ : ১৭Rajit Das
নিতাই দে, আগরতলা: নতুন কায়দায় করতে গিয়ে ফের আটক পুলিশের জালে। অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে আটক হওয়া এক ট্রাক থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ESKUF নামক কাফ সিরাপ। ঘটনাটিকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠেছে। আটক হওয়ার দুই দিন পর কেন ট্রাকটি সিজ করা হয়েছে বলে দেখানোয় হল, তা নিয়েই রহস্য আরও গভীর হচ্ছে।
গত শুক্রবার রাত আনুমানিক পৌনে বারোটার সময় পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাগামী WB-23-D-7176 নম্বরের একটি বারো চাকার লরি চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। কর্তব্যরত অসম পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। প্রথমে ট্রাকটি পিচ বোঝাই বলে দাবি করা হলেও, গাড়িতে তল্লাশি চালানোর সময় আসল রহস্যের খোঁজ মেলে। বিটুমিনের ড্রামের আড়ালে মজুত ছিল বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ESKUF।
অসম পুলিশ জানিয়েছে, ১৪৪টি কার্টুন থেকে উদ্ধার হয়েছে প্রায় ২১ হাজার ৬০০ বোতল সিরাপ। প্রতিটি কার্টুনে ছিল ১৫০টি বোতল করে। এর বাজারমূল্য আনুমানিক এক কোটি আট লক্ষ টাকা।
ট্রাকের চালক সৈয়দ আফ্রিদিকে আটক করেছে পুলিশ। সে জানিয়েছে, মাত্র বারো হাজার টাকার বিনিময়ে মালদা থেকে মাল বহন করছিল, পণ্যটির প্রকৃত মালিক সম্পর্কে কিছুই জানেন না। শুক্রবার রাতে ট্রাক আটক হলেও, রবিবার সকালে এসে তল্লাশি ও সিজ দেখানোয় উঠছে বড় প্রশ্ন।
সূত্রের দাবি, ওই দুই রাতের মধ্যে ট্রাক থেকে উল্লেখযোগ্য পরিমাণ কফ সিরাপ রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। আরও জানা গিয়েছে, ওই রাতে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চক্কর কাটছিল দু'টি AS নম্বরের ওয়াগনার গাড়ি। ফলে জল্পনা বাড়ছে - এই গাড়িগুলোর সঙ্গে কি পুলিশের ভেতরের কেউ যুক্ত? জনসাধারণের মধ্যে প্রশ্ন একটি রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে নেশা ব্যবসা রোধ হবে কীভাবে?
অসম পুলিশের অভ্যন্তরেই নাকি শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি - ঘটনার স্বচ্ছ তদন্ত হোক, দোষীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের যেন আইনের আওতায় আনা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?