শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৫ অক্টোবর ২০২৫ ২২ : ৪২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনায় আঁতকে উঠল গুরুগ্রাম। খেলতে গিয়ে বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর।
পুলিশ সূত্রে খবর, এক সঙ্গে বাড়ির দ্বিতীয় তলায় খেলছিল দুই ভাই। তাঁদেরই একজন আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যায়৷ ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর বাবা পুলিশকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তাঁর দুই ছেলে বারান্দার কাছে একসঙ্গে খেলছিল, তখন এই দুর্ঘটনা ঘটে। খেলতে খেলতে বড় ছেলে রৌনক (৮) দ্বিতীয় তলার বারান্দার গ্রিলের উপর উঠে পড়েছিল। সেখান থেকেই ভারসাম্য হারিয়ে নিচে রাস্তায় পড়ে যায় সে। ভয়াবহ দুর্ঘটনার পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবার তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহতের বাবা পেশায় একজন শ্রমিক। তাঁর দ্বিতীয় সন্তানের বয়স ৬।
খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয় স্থানীয় হাসপাতালে। ময়নাতদন্তের পর শিশুর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, কিছু আগেই কর্নাটকের বিদারে একই ভাবে ছাদ থেকে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হয় এক নাবালিকার। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল ছাদে একা একা খেলতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছিল সে। কোনও ভাবে ভারসাম্য হারিয়ে চারতলা থেকে নীচে পড়ে যায় নাবালিকা। কিন্তু নাবালিকার মৃত্যুর দুই সপ্তাহ পর জানা যায়, দুর্ঘটনার জেরে নয়, তাকে খুন করা হয়েছিল। তাও আবার পরিকল্পনামাফিক। নাবালিকার সৎ মা চারতলার ছাদ থেকে তাকে ধাক্কা মেরে নীচে ফেলে দেন বলে অভিযোগ।
ঘটনার প্রায় দুই সপ্তাহ পর এক প্রতিবেশী সিসিটিভি ফুটেজ দেখে গোটা বিষয়টি জানতে পারেন। তিনি সেই ফুটেজ জমা দিতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। হাড়হিম কাণ্ড দেখে শিউরে ওঠেন প্রতিবেশীরা।
২৭ আগস্ট আর্দশ কলোনিতে সাত বছর বয়সি ওই নাবালিকা আবাসনের চার তলা থেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, নাবালিকা খেলতে খেলতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
সেদিন সন্ধ্যায় আর্দশ কলোনির বাসিন্দারা বিকট শব্দ শুনে আবাসনের নীচে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, সাত বছরের ওই নাবালিকা রক্তাক্ত অবস্থায় আবাসনের নীচেই পড়ে আছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষরক্ষা হয়নি। নাবালিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। নাবালিকার বাবা পুলিশকে জানিয়েছিলেন, আবাসনের ছাদে খেলাধুলা করছিল নাবালিকা। সেখান থেকেই পড়ে যায় সে। পুলিশ সেই সময় দুর্ঘটনাবশত মৃত্যু হিসাবে মামলা রুজু করে।
দুই সপ্তাহ পর ঘটনার মোড় ঘুরে যায়। গত ১২ সেপ্টেম্বর এক প্রতিবেশী একটি সিসিটিভি ফুটেজ জমা দেন থানায়। ওই আবাসনের পাশের বহুতলেই থাকতেন ওই ব্যক্তি। তিনিও ওই ঘটনার সাক্ষী ছিলেন। দেখা গেছে, সেদিন ছাদে নাবালিকার সঙ্গে তার সৎ মা রাধাও ছিলেন। একটি চেয়ারের উপর প্রথমে একটি ঝুড়ি রাখেন তিনি। তাতে ওই নাবালিকাকে বসিয়ে দেন। কয়েক সেকেন্ড পর সেটি ধাক্কা দিতেই নাবালিকা ছাদ থেকে নীচে পড়ে যায়।
সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে শিউরে ওঠে নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারাও। চমকে যায় পুলিশও। নাবালিকার মৃত্যুর দুই সপ্তাহ পর জানা যায়, দুর্ঘটনার জেরে নয়, আদতে তাকে খুন করা হয়েছে। এরপরই নাবালিকার ঠাকুমা বিদারের গান্ধীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রাধাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় পুলিশ। ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি অভিযুক্ত রাধাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নাবালিকার মা ছয় বছর আগে মারা যান। নাবালিকার বাবা সিদ্ধার্থ ২০২৩ সালে দ্বিতীয় বিয়ে করেন। রাধা ও সিদ্ধার্থের যমজ সন্তান রয়েছে। পুলিশের অনুমান, স্বামীর প্রথম স্ত্রীর সন্তানকে মন থেকে মেনে নিতে পারেননি রাধা। হিংসা, সম্পত্তির ভাগাভাগির জেরেই খুনের ঘটনা কি না, খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?