শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছবি তোলাই লক্ষ্য! রোগীকে বিস্কুট দিয়েই ফের কেড়ে নিলেন বিজেপি নেত্রী, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

আর্যা ঘটক | ০৫ অক্টোবর ২০২৫ ২২ : ০৯Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: সেবা করতে গিয়ে এ কেমন আচরণ! রোগীকে বিস্কুট দিলেন, ছবিও তোলা হল। কিন্তু ক্যামেরার ঝলকানি শেষ হতেই সেই বিস্কুটের প্যাকেট কেড়ে নেওয়া হল রোগীর হাত থেকে। রাজস্থানের রাজধানী জয়পুরের একটি হাসপাতালের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপির ‘সেবা পক্ষ’ কর্মসূচির আন্তরিকতা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইছে ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে।

 

ঘটনাটি জয়পুরের আরইউএইচএস হাসপাতালের। সম্প্রতি সেখানে বিজেপির তরফে ‘সেবা পক্ষ’ বা ‘সেবা পখওয়াড়া’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল হাসপাতালে রোগীদের ফল, বিস্কুট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে জনসংযোগ। সেই মতোই দলীয় কর্মী এবং নেতারা হাসপাতালে পৌঁছে যান। রোগীদের সঙ্গে কথা বলেন, তাঁদের হাতে জিনিসপত্র তুলে দেন। আর সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করার জন্য তৎপর ছিলেন দলেরই চিত্রগ্রাহকরা।

 

এর মধ্যেই ঘটে বিপত্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা বিজেপি নেত্রী শয্যাশায়ী এক রোগীর হাতে একটি বিস্কুটের প্যাকেট তুলে দিচ্ছেন। রোগী সেটি নিতেই ছবি তোলার জন্য পোজ দেন নেত্রী। কিন্তু ছবি তোলা সম্পূর্ণ হতেই এক মুহূর্ত দেরি না করে তিনি রোগীর হাত থেকে প্যাকেটটি ফিরিয়ে নেন। হতচকিত রোগী কিছু বুঝে ওঠার আগেই নেত্রী সেখান থেকে সরে যান। নামমাত্র দশ টাকার একটি বিস্কুটের প্যাকেট নিয়ে এই ‘নাটক’ ক্যামেরাবন্দি হয়ে যায় এবং নিমেষেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এই কর্মসূচিটি আয়োজন করেছিলেন শেওপুর ডিভিশনের ওয়ার্ড কো-অর্ডিনেটর বীরেন্দ্র সিংহ। যে সাঙ্গানের বিধানসভা এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেটি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের কেন্দ্র। মুখ্যমন্ত্রীর খাসতালুকেই দলের কর্মসূচিতে এমন লজ্জাজনক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, দাবি করা হয়েছে হাসপাতালের ভিতরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও ফটোশুট করা হচ্ছিল না। এটি নিছকই সেবামূলক কর্মসূচি ছিল।

আরও পড়ুন: অবশেষে টনক নড়ল কেন্দ্রের, বিষাক্ত কফ সিরাপে দেশজুড়ে শিশুমৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক স্বাস্থ্যমন্ত্রকের

কিন্তু এই দাবি মানতে নারাজ নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, এটি ‘সেবা’ নয়, নিখাদ ‘মার্কেটিং স্টান্ট’। সমালোচকদের একাংশের দাবি, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ওই রোগীর বিছানায় আগে থেকেই একটি বিস্কুটের প্যাকেট ছিল। তা সত্ত্বেও শুধুমাত্র ছবি তোলার স্বার্থে তাঁকে ব্যবহার করা হয়েছে। এই ঘটনা রাজনৈতিক দলগুলির প্রচারসর্বস্বতার নগ্ন রূপটিই তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন অনেকে। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিজেপির এই ‘সেবা পক্ষ’ কর্মসূচি এখন দেশজুড়ে ব্যঙ্গ ও সমালোচনার বিষয় হয়ে উঠেছে। গোটা ঘটনায় দলের ভাবমূর্তি যে বেশ কিছুটা ধাক্কা খেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া