শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৫ অক্টোবর ২০২৫ ২০ : ৪৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেটের দুনিয়ায় কখন কী ভাইরাল হয়, তা বলা মুশকিল। চোখ কপালে ওঠার মতো দৃশ্যের সাক্ষী থাকেন নেটিজেনরা। সম্প্রতি এমনই এক ভিডিও সমাজমাধ্যমে শোরগোল ফেলেছে। উত্তরপ্রদেশের বেরিলির ওই ভিডিওয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি মাথায় শিঙাড়ায় ভর্তি একটি বিশাল ট্রে নিয়ে বাইক চালাচ্ছেন। ভাবছেন, এতে আর আশ্চর্য কী? আশ্চর্যের বিষয় হল, বেরিলির ব্যস্ত রাস্তায় তিনি সম্পূর্ণ হাত ছেড়ে ওই ট্রে মাথায় নিয়ে বাইক ছোটাচ্ছেন।
ইনস্টাগ্রামে এক পথচারীর শেয়ার করা ওই ভিডিওয় দেখা যায়, লোকটি এমন শান্তভাবে বাইক চালিয়ে যাচ্ছেন, যেন মাধ্যাকর্ষণকে হার মানানো এই কেরামতি তাঁর নিত্যদিনের অভ্যাস। ভিডিওয় এক জায়গায় রাস্তার মোড়ও পড়ে। কিন্তু চালক অত্যন্ত সাবলীল এবং আত্মবিশ্বাসের সঙ্গে বাইকটি এগিয়ে নিয়ে যান।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। নেটিজেনরা মজাদার সব মন্তব্য করা থেকে নিজেদের আটকাতে পারেননি। কেউ ওই ব্যক্তির অবিশ্বাস্য ব্যালান্স এবং আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন, তো কেউ আবার খোলা খাবারের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক জন মন্তব্য করে বলেছেন, "আমি তো শিঙাড়ার গায়ে লেগে থাকা ধুলোর কথা ভাবছি।" অন্য এক জন লিখেছেন, "আত্মবিশ্বাস তো একেবারে তুঙ্গে!" তৃতীয় এক জনের মতে, "এতে বোঝা যাচ্ছে, রাস্তাটি বেশ ভাল। তাই শিঙাড়া পড়ে যাওয়ার ভয় নেই ভদ্রলোকের।" এক ব্যক্তি আবার লিখেছেন, "ব্যালান্স তো দারুণ, কিন্তু শিঙাড়াগুলো ঢাকা নেই কেন? সব উড়ন্ত ধুলো তো ওতেই গিয়ে পড়ছে।"
এক রসিক ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, "শিঙাড়াদের বেড়াতে নিয়ে যাচ্ছেন বোধহয়।" কারও মতে এটি "একেবারে নিনজা কৌশল!" আবার কেউ লিখেছেন, "এই কৌশল বেরিলির বাইরে যাওয়া উচিত নয়।"
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ঠাট্টা করে লিখেছেন, "মনে হচ্ছে, ইনি 'মউত কা কুয়াঁ'-তে পার্ট-টাইম বাইকও চালান।"
ভারী খাবারের ট্রে বহন করা অনেকের পক্ষেই বেশ কঠিন কাজ। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া অন্য একটি ভিডিওয় এক ওয়েটারকে দুটি ভারী ট্রে একসঙ্গে অবলীলায় বহন করতে দেখা গিয়েছিল। ওই ভিডিওয় দেখা গিয়েছে, ওয়েটারটি ঝুঁকে দুটি ট্রে তুলে নিচ্ছেন। একটি ট্রে কাঁধে রেখে অন্যটি বিপরীত হাতে কোনও অবলম্বন ছাড়াই ধরে ফেলেন তিনি।
এর পর ওই দক্ষ ওয়েটার রেস্তরাঁর মধ্যে অনেকটা পথ হেঁটে, এমনকী সিঁড়ি বেয়েও টেবিলে খাবার পৌঁছে দেন। তাঁর এই চিত্তাকর্ষক প্রদর্শনী শুধুমাত্র তাঁর ব্যালান্সের দক্ষতাই নয়, তাঁর শারীরিক শক্তিরও প্রমাণ দিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?