শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৫ অক্টোবর ২০২৫ ১৭ : ৫০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সামান্য ভিউ বা লাইকের জন্য অনেকেই নিজেদের জীবন বাজি রাখতে পিছপা হন না। ভাইরাল হওয়ার মোহ, স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং অ্যালগরিদমের প্রভাবে বহু ব্যবহারকারী, বিশেষ করে তরুণ প্রজন্ম, প্রায়শই ভয়ঙ্কর সব স্টান্ট বা বিপজ্জনক চ্যালেঞ্জে অংশ নেন, যা অনেক সময় প্রাণঘাতীও হয়ে ওঠে।
সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে এক যুবককে রিল ভিডিও বানানোর জন্য কোনও রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই চলন্ত রাইডে উঠে পড়তে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, সম্ভবত কোনও এক নবরাত্রির মেলায় একটি 'কলম্বাস' বা নৌকা দোলনা তীব্র গতিতে দুলছে এবং তার ভিতরে বেশ কয়েকজন বসে রয়েছেন।
দোলনাটি যখন পুরোদমে চলছে, ঠিক তখনই লম্বা চুলের এক মাঝবয়সী যুবককে রাইডের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে নিজের সুরক্ষার তোয়াক্কা না করে নির্ভীকভাবে ওই চলন্ত রাইডটিতে চড়ে বসতে দেখা যায়।
দোলনাটি যখন খাড়া কৌণিক অবস্থানে উঠছে এবং আরোহীরা ভয়ে শক্ত করে রড ধরে রয়েছেন, তখনও ওই ব্যক্তিকে ভয়ডরহীন ভাবে দোলনার একেবারে মাথায় ঝুলতে দেখা যায়।
পরে, দোলনার একটি প্রান্ত নীচে নেমে আসতেই যুবক কোনও রকম আতঙ্ক ছাড়াই নেমে পড়েন। চলন্ত রাইডে তাঁর এমন কারসাজিতে বাকি আরোহীরাও হতবাক হয়ে যান। যদিও ভিডিওটি কোথাকার বা কখনকার, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
বলাই বাহুল্য, এই ধরনের ভাইরাল স্টান্টের পরিণতি মারাত্মক হতে পারে। এর ফলে গুরুতর দুর্ঘটনা, শারীরিক আঘাত, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
সম্প্রতি রাজস্থানের বরন জেলার বিখ্যাত দোল মেলায় এমনই এক ঘটনায় নৌকা দোলনা থেকে পড়ে গুরুতর জখম হন এক যুবতী। ভিডিওয় দেখা যায়, দোলনাটি যখন প্রায় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছয়, তখনই হাত ফস্কে নীচে থাকা টিউবলাইটের উপর ছিটকে পড়েন তিনি। ঘটনার পর দ্রুত তাঁকে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত এমনই অন্য আর একটি ঘটনা ঘটেছে। বিহারের একটি মেলায় 'ব্রেক-ডান্স' রাইডের একটি কেবিন ভেঙে যায়। এর ফলে দোলনায় বসে থাকা এক দম্পতি নীচে পড়ে যান এবং সামান্য আঘাত পান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?