বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৫ অক্টোবর ২০২৫ ১৭ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: টোল পেমেন্টের ক্ষেত্রে নয়া নিয়ম! নগদের বদলে ইউপিআইতে পেমেন্ট করলে এবার কম টাকা দিতে হবে। ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতেই সরকারের এই সিদ্ধান্ত। পাশাপাশি টোলপ্লাজায় নগদ পেমেন্টও কমানো সরকারের লক্ষ্য। কতটা লাভবান হবেন সাধারণ মানুষ? কতটা টাকা বাঁচবে? পুরো হিসেব জেনে নিন।
ফাসট্যাগ ছাড়া জাতীয় সড়কে টোল পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করবে চার্জ। মানে কত টাকা টোল দিতে হবে, সেটা ঠিক করে দেবে নগদ না অনলাইন পেমেন্ট। কেউ নগদে দিলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। সেটাই ইউপিআই বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা হলে টোল ট্যাক্স হবে ১.২৫ গুণ। বর্তমানে, নগদ এবং ইউপিআই-তে দ্বিগুণ কর দিতে হয়। এর অর্থ হল ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করার সময় ফাসট্যাগ ছাড়া ব্যবহারকারীদের কম কর দিতে হবে। ফাসট্যাগ ছাড়া গাড়ির জন্য দারুণ স্বস্তি।
নতুন নিয়মটি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে। জাতীয় সড়ক শুল্ক বিধি অনুযায়ী নির্দেশিকা জারি করেছে জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ডিজিটাল পেমেন্টের প্রচার এবং টোল প্লাজায় নগদ লেনদেন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মটি টোল পেমেন্ট পদ্ধতিতেও বড় পরিবর্তন আনবে।
কতটা টোল ট্যাক্স দিতে হবে?
ফাসট্যাগের মাধ্যমে কোনও গাড়ির টোল ফি ১০০ টাকা। নগদে সেটা লাগবে ২০০ টাকা। কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট মাত্র ১২৫ টাকা দিতে হবে। এর অর্থ হল ১৫ নভেম্বর থেকে ফাসট্যাগ ছাড়া টোল ট্যাক্স দিলে ৭৫ টাকা সাশ্রয় করতে পারবেন।
টোলে যানজট কমবে
এই পদক্ষেপের লক্ষ্য ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা। সেই সঙ্গে স্বচ্ছতা আনা। টোল প্লাজায় কমবে যানজটও। জাতীয় সড়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনীর ফলে জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক মসৃণ এবং দ্রুত হবে। সেই সঙ্গে আরও স্বচ্ছ হবে টোল আদায়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?