রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চোখের সামনে প্রেমিকের হাত ধরে পালাল স্ত্রী, অভিমানে ৪ খুদে সন্তানকে নিয়ে যুবক যা করলেন, মাথায় হাত পরিবারের

পল্লবী ঘোষ | ০৫ অক্টোবর ২০২৫ ১৩ : ০৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের ১৫ বছর পর সংসারে ভাঙন। আচমকাই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন স্ত্রী। তাও আবার স্বামীর চোখের সামনে দিয়ে। স্ত্রীর উপর অভিমানে চার সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। এখনও যুবক ও তাঁর চার সন্তানের কোনও খোঁজ মেলেনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায়। শনিবার পুলিশ জানিয়েছে, এক যুবক তাঁর চার সন্তানকে নিয়েই যমুনা নদীতে ঝাঁপ দেন। দিন কয়েক আগেই যুবকের স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এরপরেই সন্তানদের নিয়ে চরম পদক্ষেপ করলেন তিনি। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সলমন নামের ওই যুবক স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি করেন। মূলত বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েই স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এরপরই একটি ভিডিও রেকর্ড করেন সলমন। যেটি তাঁর বোনকে তিনি পাঠিয়েছিলেন। সেই ভিডিওতেই চরম পদক্ষেপ করার কথা উল্লেখ করেন সলমন। পাশাপাশি এও জানান, এই চরম পদক্ষেপের জন্য স্ত্রী ও তাঁর প্রেমিক দায়ী। 

 

ভিডিওটি পেয়েই তড়িঘড়ি করে থানায় ছুটে যান সলমনের বোন। পুলিশে জানাতেই শুরু হয় তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত সলমন ও তাঁর চার সন্তানের খোঁজ মেলেনি। সলমনের চার সন্তান নাবালক। তাদের মধ্যে একজনের বয়স আট মাস। শুক্রবার রাত থেকেই তাদের খোঁজে তল্লাশি চলছে। 

 

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, ১৫ বছর আগে সলমন বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু গত কয়েক মাস আগে থেকেই দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছয়। নিত্যদিন স্ত্রীর সঙ্গে ঝামেলা হত তাঁর। মূলত স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরেই অশান্তি হত। শুক্রবার রাতেও তুমুল বচসা হয়। এরপরই প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যান। কয়েক ঘণ্টার মধ্যে যমুনা নদীতে চার সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন সলমন। 

 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে হঠাৎ প্রসব যন্ত্রণা তরুণীর, ছুটে এল পুলিশ, ডাক্তার, রেল স্টেশনেই ফুটফুটে সন্তানের জন্ম, আবেগে ভাসলেন সকলে

 

প্রসঙ্গত, বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে আরও এক নৃশংস খুনের ঘটনা ঘটেছিল দিন কয়েক আগেই। তিন বছরের কোলের মেয়েকে ঘুমপাড়ানি গান শুনিয়েছিল মা। মেয়ে ঘুমিয়ে পড়তেই পরিকল্পনা বাস্তবায়িত হল। ঘুমন্ত শিশুকে কোলে নিয়ে লেকের ধারে ঘুরতে চলে যান‌। এরপর সেই ঘুমন্ত শিশুকন্যাকে ভাসিয়ে দেন লেকের জলে। লেকে ডুবে শেষ হয়ে গেল তিন বছরের শিশুটি। এরপরই ঘাতক মা বললেন, তাঁর শিশুকন্যা নিখোঁজ! 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেরে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক তরুণীর স্বামীর সঙ্গে থাকেন না। আজমেরে প্রেমিকের সঙ্গে থাকতেন‌। তাঁর সঙ্গেই থাকতে তিনি বছরের মেয়ে‌। কিন্তু প্রেমিক তাঁর মেয়েকে পছন্দ করতেন না। বারবার সন্তানকে নিয়ে খোঁটা দিতেন। এই পরিস্থিতিতে রাগের মাথায় মেয়েকে খুনের পরিকল্পনা করেন তরুণী। 

 

পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই লেকের ধারে যুগলকে দেখা গেছে। জিজ্ঞাসাবাদ করতেই অঞ্জলি নামের তরুণী জানান, তিনি বাড়ি থেকে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু মাঝপথে মেয়েকে আর খুঁজে পাচ্ছেন না। বহু খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। 

 

এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, ওই রাতেই তরুণীর কোলে তাঁর মেয়েকে দেখা গিয়েছিল। মেয়েকে নিয়ে তিনি লেকের ধারেও যান। এরপর রাত দেড়টা নাগাদ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তরুণীকে। তখনই সন্দেহ হয় পুলিশের। বুধবার সকালে লেকের ধারে শিশুকন্যার নিথর দেহ দেখতে পায় পুলিশ। দীর্ঘ জেরার পর তরুণী কান্নায় ভেঙে পড়ে জানান, তিনিই ওই লেকে সন্তানকে ভাসিয়ে দেন। 

 

পুলিশ জানিয়েছে, বর্তমানে অঞ্জলি পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার দিন রাত দুটো নাগাদ আকাশ নামের তাঁর প্রেমিককে সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনাটি জানিয়েছিলেন। এই ঘটনায় আকাশ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া