মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৫ অক্টোবর ২০২৫ ১২ : ৪২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জ্যোতির্বিজ্ঞান গবেষণায় নতুন একটি রহস্যময় গ্রহের সম্ভাবনার খবর পাওয়া গিয়েছে। সৌরজগতের দূরবর্তী প্রান্তে, নেপচুনের বাইরে কুইপার বেল্টে একটি অদৃশ্য গ্রহের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্রে এই তথ্য জানা গিয়েছে।
গবেষকেরা এই সম্ভাব্য গ্রহকে 'প্ল্যানেট ওয়াই' নামে উল্লেখ করেছেন। প্রায় ৫০টি দূরবর্তী বস্তুর অস্বাভাবিক কক্ষপথ পর্যবেক্ষণের মাধ্যমে এই গ্রহের সম্ভাবনা অনুমান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আমির সিরাজ বলসেছেন, "সৌরজগতের এই দূরবর্তী প্রান্তে একটি অদৃশ্য গ্রহ থাকতে পারে, যা পৃথিবীর চেয়ে ছোট কিন্তু বুধের চেয়ে বড় হতে পারে। এটি কোনও নির্দিষ্ট গ্রহ আবিষ্কারের দাবি নয়, বরং একটি জ্যোতির্বৈজ্ঞানিক ধাঁধা সমাধানের প্রচেষ্টা।"
নেপচুনের বাইরে গ্রহের ধারণা নতুন নয়। ১৮৪৬ সালে নেপচুন আবিষ্কারের পর থেকে গবেষকরা সেখানে 'প্ল্যানেট এক্স' খোঁজার চেষ্টা চালিয়ে আসছেন। ১৯৩০ সালে আবিষ্কৃত প্লুটোও প্রাথমিকভাবে প্ল্যানেট এক্স হিসেবে পরিচিত ছিল, যদিও পরে ছোট আকারের কারণে এটিকে বামন গ্রহ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
প্ল্যানেট ওয়াই-এর কক্ষপথ নেপচুনের বাইরে প্রস্তাবিত প্ল্যানেট নাইন থেকে আলাদা। প্ল্যানেট নাইন পৃথিবীর ভরের ৫–১০ গুণ এবং আরও দূরে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানী সিরাজ বলেন, "কম্পিউটার সিমুলেশন অনুযায়ী, সৌরজগতের হেলানো কক্ষপথের ব্যাখ্যা শুধুমাত্র পরিচিত গ্রহ দিয়ে সম্ভব নয়। প্ল্যানেট ওয়াই সম্ভবত বুধ থেকে পৃথিবীর ভরের সমান এবং সূর্য থেকে ১০০–২০০ গুণ দূরত্বে ঘুরছে।"
বর্তমানে বিজ্ঞানীরা প্ল্যানেট ওয়াই-এর অস্তিত্ব নিশ্চিত নন। তবে সিরাজের মতে, প্রায় ৫০টি বস্তুর পরিসংখ্যানগত অবস্থান অনুযায়ী সেখানে গ্রহ থাকার সম্ভাবনা প্রায় ৯৬–৯৮ শতাংশ। আগামীতে ভেরা সি রুবিন অবজারভেটরির বিশাল ডিজিটাল ক্যামেরাযুক্ত টেলিস্কোপ পুরো আকাশ পর্যবেক্ষণ করে প্রমাণ সংগ্রহ করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?