রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চলন্ত ট্রেনে হঠাৎ প্রসব যন্ত্রণা তরুণীর, ছুটে এল পুলিশ, ডাক্তার, রেল স্টেশনেই ফুটফুটে সন্তানের জন্ম, আবেগে ভাসলেন সকলে

পল্লবী ঘোষ | ০৫ অক্টোবর ২০২৫ ১২ : ৩৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনে আচমকাই প্রসব যন্ত্রণা। স্বামী ছাড়া সঙ্গে আর কেউ নেই। রেল স্টেশনে ট্রেন থামতেই খবর পৌঁছয় রেল পুলিশের কাছে। তড়িঘড়ি করে রেল পুলিশ, চিকিৎসক ছুটে আসেন। অবশেষে সেই রেল স্টেশনেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন ওই তরুণী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আম্বালা রেল স্টেশনে। ওই তরুণী জম্মু তাওয়াই থেকে কানপুরের ট্রেনে উঠেছিলেন। শুক্রবার রাতে ট্রেনের মধ্যে প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। এরপর চলন্ত ট্রেনের মধ্যেই সন্তান প্রসবের চেষ্টা করেন। অবশেষে এক রেল স্টেশনে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

 

আম্বালা রেল স্টেশনে ট্রেনটি থামতেই রেল পুলিশ ও চিকিৎসকের টিম এসেই ওই তরুণী এবং সদ্যোজাতকে উদ্ধার করে নিয়ে যান। জানা গেছে, জম্মু থেকে স্বামীর সঙ্গেই ট্রেনে উঠেছিলেন ওই তরুণী। তাঁরা একসঙ্গে উত্তরপ্রদেশে যাচ্ছিলেন। রেল পুলিশ আধিকারিক হংসরাজ জানিয়েছেন, সেই সময় তিনিই ডিউটিতে ছিলেন। হঠাৎ ট্রেনের যাত্রীরা তাঁকে জানান, জম্মু - কানপুর এক্সপ্রেসের জেনারেল কামরায় এই তরুণী প্রসব যন্ত্রণায় ছটফট করছেন। 

 

ট্রেনটি আম্বালা রেল স্টেশনে থামতেই ওই কামরায় উঠে পড়েন রেল পুলিশ আধিকারিক ও এক মহিলা পুলিশ। প্রসব যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তরুণীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তড়িঘড়ি করে চিকিৎসকের টিমকে ডাকা হয়। এরপর সেই তরুণীকে সেই ট্রেন থেকে উদ্ধার করে রেল স্টেশনের একটি ঘরে নিয়ে যাওয়া হয়। দুই মহিলা পুলিশ, চিকিৎসক ও স্বামী ছিলেন সেই সময়। সেই ঘরেই সন্তান প্রসব করেন তরুণী। 

 

এরপর তড়িঘড়ি করে তরুণী ও সদ্যোজাতকে আম্বালা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা ও সদ্যোজাত সন্তান সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন। 

 

আরও পড়ুন: ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে মা ও ছেলে, দরজা খুলতেই রক্তস্রোত দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা

 

প্রসঙ্গত, গত জুলাই মাসেই বেহাল রাস্তার জেরে হাসপাতালে পৌঁছনোর আগেই অ্যাম্বুল্যান্সে সন্তান প্রসব করেছিলেন এক তরুণী। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের সিধি জেলায়। জানা গেছে, সিধি জেলায় বারিগওয়ান গ্রামে ঘটনাটি ঘটেছিল। এই গ্রামে মূলত আদিবাসীদের বসবাস।‌ সবমিলিয়ে ৭০টি পরিবার থাকে। আদিবাসী তরুণীর নাম, প্রীতি রাওয়াত। 

 

প্রতি বছর বর্ষায় চরম ভোগান্তির শিকার হন বারিগওয়ান গ্রামের বাসিন্দা। মূল সড়ক থেকে গ্রাম পর্যন্ত কোনও পাকা রাস্তা নেই। প্রবল বৃষ্টির জেরে নদীর জলে জলমগ্ন হয়ে পড়ে গ্রামটি। কাদায় ভরে যায় গ্রামের সব পথ। স্কুল, কলেজ, বাজার, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে ব্যাপক কসরৎ করতে হয় এই গ্রামের বাসিন্দাদের। এমনকী পড়ুয়ারাও নিত্যদিন জীবন বাজি রেখে, পরিশ্রম করেই স্কুলে পৌঁছয়। বিশেষত, গুরুতর কেউ অসুস্থ হলে, সন্তান প্রসবের মতো ঘটনার ক্ষেত্রে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। 

 

দিন কয়েক আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন প্রীতি। দ্রুত খবর দেওয়া হয় অ্যাম্বুল্যান্সে। সময় মতো অ্যাম্বুল্যান্স পৌঁছেও যায় গ্রামের কাছে। কিন্তু মূল সড়ক থেকে গ্রামের মধ্যে অ্যাম্বুল্যান্সটি ঢুকবে না বলে জানিয়ে দেন চালক। কাদায় একবার গাড়ির চাকা বসে গেলে, বিপত্তি বাড়বে। এই পরিস্থিতিতে গ্রামে অ্যাম্বুল্যান্স চলাচল করতে পারবে না বলে জানান চালক। 

 

এরপর প্রীতিকে 'ডোলি'তে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। একটি বাঁশের লাঠিতে দড়ি দিয়ে নিচে একটি কাপড় ঝোলানো হয়। সেই কাপড়ের মধ্যে ঝুলতে ঝুলতে দুই কিলোমিটার পথ পেরিয়ে মূল সড়কে অ্যাম্বুল্যান্সে গিয়ে ওঠেন প্রীতি। হাসপাতালে যাওয়ার আগে অ্যাম্বুল্যান্সেই সন্তান প্রসব করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মা ও সন্তান দু'জনেই সুস্থ রয়েছে। বর্তমানে সেমরিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। 

 

চিফ মেডিক্যাল অ্যান্ড হেল্থ অফিসার ড. ববিতা খারে জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স সময় মতো পৌঁছেও গ্রামের মধ্যে ঢুকতে পারেনি। পাকা রাস্তা না থাকার জন্যেই সমস্যা হয়। মূল সড়কে অ্যাম্বুল্যান্সটি অপেক্ষা করছিল। ঘটনাটি ঘিরে সমালোচনায় মুখর হয়েছেন সমাজকর্মীরা। তাঁদের দাবি, পরিবারের সদস্যরা সময়মতো তরুণীকে নিয়ে রওনা না দিলে, মা ও সন্তানের মৃত্যু হতে পারত। রাজ্য সরকারের গাফিলতিতে অন্তঃসত্ত্বাদের জীবন এখন বিপন্ন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া