রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোটকেন্দ্রে বোরখা পরা মহিলাদের মুখ যাচাইকরণ, বিহারের বিজেপি সভাপতি মন্তব্যে বিতর্ক, দূরত্ব বাড়াতে মরিয়া নীতীশের দল

রজিত দাস | ০৫ অক্টোবর ২০২৫ ১২ : ০৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিহারের নির্বাচন। তার আগে সে রাজ্যের বিজেপি প্রধান দিলীপ জয়সওয়ালের একটি মন্তব্য ঘিরে শোরগোল রাজনীতির ময়দানে। আসন্ন বিহার নির্বাচনের সময় বোরখা পরা ভোটারদের যাচাইয়ের দাবি তুলেছেন তিনি। যাকে কেন্দ্র করেই ব্যাপক বিতর্কের তৈরি হয়েছে। আরজেডি অভিযোগ করেছে যে বিজেপি "ঘৃণার" রাজনীতি করছে। তবে বিজেপির শরিকত জেডিইউ এই বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে মরিয়া। 

শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বিজেপি প্রধান জয়সওয়ালের পরামর্শ ছিল ভোটকেন্দ্রে বোরখা পরা মহিলাদের যাচাইকরণ করতে হবে। তিনি বৈঠকের পরে সংবাদমাধ্যমকে বলেনছিলে, "ভোটারদের মুখ তাদের ভোটার আইডি (EPIC কার্ড)-এর ছবির সঙ্গে মিলিয়ে দেখা উচিত, বিশেষ করে বোরখা পরা মহিলাদের ক্ষেত্রে, যাতে প্রকৃত ভোটাররাই ভোট দিতে পারেন।" 

আসন্ন নির্বাচন সম্পর্কে মতামত এবং পরামর্শ দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা শনিবার পাটনায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। 

বোরখা পরা ভোটারদের সম্পর্কে জয়সওয়ালের মন্তব্যের নিন্দা করেছে প্রধান বিরোধী দল আরজেডি। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকারী  আরজেডি প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী দলের সাংসদ অভয় কুশওয়াহাকে বিজেপি নেতার মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেন, "এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সবেমাত্র সম্পন্ন হয়েছে। নতুন ছবি-সহ সকল ভোটারকে নতুন EPIC কার্ড প্রদান করা হবে। ভোটারদের সনাক্তকরণ কোনও বড় বিষয় নয়। তবে বিজেপি তাদের নিজস্ব এজেন্ডা এগিয়ে নিতে চায়।" 

বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা তাঁর দলের সহকর্মীর বোরখা পরা ভোটারদের যাচাইয়ের দাবিকে সমর্থন করেছেন এবং ঘোমটা দেওয়া হিন্দু মহিলাদের সঙ্গে তুলনা করেছেন। বিজয় সিনহার মতে যাচাইকরণ প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই। পাশাপাশি তিনি বলেছেন, "সংবিধান অনুসারে, আইন সকলের জন্য একই হওয়া উচিত। একজন মহিলা বোরখা পরা থাকুক বা না থাকুক, নির্বাচন কমিশন যদি একজন মহিলা ভোটারের মুখ পরীক্ষা করার জন্য একটি নিয়ম আরোপ করে, তবে তা সকলের জন্য একই হওয়া উচিত। ঘোমটা পরা মহিলাদের মুখ কেউ চাইলে দেখতে পাবে কিন্তু বোরখা পরা মহিলাদের মুখ পাবে না এটা ধরণের বিষয়গুলি করা চববে না। মহিলা অফিসাররা মহিলা ভোটারদের মুখ পরীক্ষা করবেন। সমস্যা কীসের?"

বিজেপি নেতার মন্তব্য তাদের শরিক জেডিইউ-এর সমর্থন আদায় করতে পারেনি। জেডিইউ নেতা খালিদ আনোয়ার বলেছেন যে, তাঁর দল এই ধরনের বক্তব্যে "হতাশ"। খালিদ আনোয়ারের কথায়, "নির্বাচন সংস্থাকে এর জবাব দিতে হবে। আমাদের নেতা নীতীশ কুমার এই ধরনের রাজনীতি সমর্থন করেন না। তিনি সর্বদা নারীদের অধিকারের জন্য কাজ করেছেন," তিনি বলেন।

গত বছর একই রকম বিতর্কে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। একটি ভিডিও-তে দেখা গিয়েছিল যে, হায়দ্রাবাদ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কে মাধবীলতা বোরখা পরা মুসলিম ভোটারদের যাচাইয়ের জন্য তাদের মুখ দেখাতে বলছেন। পরে, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন যে, ভোটকেন্দ্রে ভোটারদের নির্বাচনী নিয়ম অনুসারে চিহ্নিত করা হবে, তবে তাদের সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান রেখে বিষয়টি হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া