রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৫ অক্টোবর ২০২৫ ১২ : ০৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আবারও নীল ড্রাম থেকে উদ্ধার এক নিথর দেহ। তবে এবার মিলল চার মাসের এক শিশুর নিথর দেহ। নীল ড্রামের মধ্যে শ্বাসরোধ করে তাকে খুন করেছে তার বাবা। এরপর আত্মঘাতীও হন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। শনিবার পুলিশ জানিয়েছে, জল ভর্তি একটি নীল রঙের ড্রাম থেকে চার মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। সেই নীল ড্রামে শিশুটিকে চুবিয়ে, শ্বাসরোধ করে খুন করে তার বাবা। এরপর আত্মঘাতী হয় ওই যুবক।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভিড় জেলার জিওরাই তালুকের তালওয়াড়া গ্রামে। অমল নামের এক যুবক নিজের চার মাসের ছেলেকে নীল ড্রামের মধ্যে জলে ডুবিয়ে খুন করেন। এরপর বাড়িতেই আত্মঘাতী হন। অতীতেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন অমল। সেই সময় প্রতিবেশীরাই তাঁকে বাঁচিয়েছিলেন।
গত সপ্তাহেও স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল বচসা হয়েছিল। যার জেরে স্বামী ও স্ত্রী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন।পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাঁদের হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার সেই হাসপাতাল থেকে তাঁরা ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন। এরপরই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
প্রথমে চার মাসের শিশুটি নীল ড্রামের জলে ডুবিয়ে খুন করে। এরপর আত্মঘাতী হয় অমল। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুন: দুর্গাপুজোর পরেই সোনার দামে বিরাট চমক! আজ ২২ ক্যারাটের দাম বাড়ল না কমল? জেনে নিন
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই নীল ড্রামের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা আরও এক রাজ্যে ঘটেছে। নীল ড্রাম থেকে উদ্ধার আরও এক দেহ। তবে এবার মিলল এক মহিলার পচাগলা মৃতদেহ। তাও আবার হাত-পা বাঁধা অবস্থায়। যে ঘটনায় শিউরে আবারও শিউরে উঠেছেন স্থানীয়রা। চলতি বছরে নীল ড্রাম থেকেই উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। যে হত্যাকাণ্ড সাড়া ফেলেছিল দেশজুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার পরনে ছিল গরবা নাচের পোশাক। দেওয়াস জেলায় নীল ড্রামের মধ্যে থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, জল ভর্তি ওই নীল ড্রামে চুবিয়ে, শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়েছিল। এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। যে সম্পর্ক ঘিরে আপত্তি ছিল এক বন্ধুর। সেই বন্ধুই মহিলাকে খুন করে।
পুলিশ আরও জানিয়েছে, ২২ বছরের মৃত তরুণীর নাম, লক্ষ্মীতা চৌধুরী। বৈশালী অ্যাভিনিউ কলোনির বাসিন্দা মনোজ থানায় পৌঁছে জানায়, তরুণীকে নীল ড্রামের মধ্যে ঢুকিয়ে শ্বাসরোধ করে সে খুন করেছে। টানা তিনদিন তরুণী নিখোঁজ ছিলেন। পরিবার জানিয়েছে, সোমবার কলেজের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর খোঁজ মেলেনি। এরপর নিখোঁজ ডায়েরি করা হয় থানায়।
দিন কয়েক পরেই মনোজের বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হয়। সেই বাড়িতে তল্লাশি চালিয়ে নীল ড্রাম থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশি জেরায় মনোজ জানিয়েছে, সে তরুণীকে ভালবাসত। কিন্তু তিনি অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তা ঘিরে রাগের মাথায় খুনের ঘটনাটি ঘটায়। বাড়িতে ডেকে তরুণীর হাত, পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে নীল ড্রামে দেহ লুকিয়ে রাখে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মনোজকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?