শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফের সেই নীল ড্রাম, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার তরুণীর পচাগলা দেহ, ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি

পল্লবী ঘোষ | ০৪ অক্টোবর ২০২৫ ২১ : ৩৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নীল ড্রাম থেকে উদ্ধার আরও এক দেহ। তবে এবার মিলল এক মহিলার পচাগলা মৃতদেহ। তাও আবার হাত-পা বাঁধা অবস্থায়। যে ঘটনায় শিউরে আবারও শিউরে উঠেছেন স্থানীয়রা। চলতি বছরে নীল ড্রাম থেকেই উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। যে হত্যাকাণ্ড সাড়া ফেলেছিল দেশজুড়ে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার পরনে ছিল গরবা নাচের পোশাক। দেওয়াস জেলায় নীল ড্রামের মধ্যে থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, জল ভর্তি ওই নীল ড্রামে চুবিয়ে, শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়েছিল। এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। যে সম্পর্ক ঘিরে আপত্তি ছিল এক বন্ধুর।‌ সেই বন্ধুই মহিলাকে খুন করে। 

 

পুলিশ আরও জানিয়েছে, ২২ বছরের মৃত তরুণীর নাম, লক্ষ্মীতা চৌধুরী। বৈশালী অ্যাভিনিউ কলোনির বাসিন্দা মনোজ থানায় পৌঁছে জানায়, তরুণীকে নীল ড্রামের মধ্যে ঢুকিয়ে শ্বাসরোধ করে সে খুন করেছে। টানা তিনদিন তরুণী নিখোঁজ ছিলেন। পরিবার জানিয়েছে, সোমবার কলেজের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর খোঁজ মেলেনি। এরপর নিখোঁজ ডায়েরি করা হয় থানায়। 

 

দিন কয়েক পরেই মনোজের বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হয়। সেই বাড়িতে তল্লাশি চালিয়ে নীল ড্রাম থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশি জেরায় মনোজ জানিয়েছে, সে তরুণীকে ভালবাসত। কিন্তু তিনি অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তা ঘিরে রাগের মাথায় খুনের ঘটনাটি ঘটায়। বাড়িতে ডেকে তরুণীর হাত, পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে নীল ড্রামে দেহ লুকিয়ে রাখে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মনোজকে। 

 

আরও পড়ুন: স্বামীর থেকে যৌনসুখ মেলে না, বয়সে ছোট প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন দুই নাতির ঠাকুমা, লজ্জায় মাথায় হাত পরিবারের

 

গত আগস্ট মাসে রাজস্থানে নীল ড্রামের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের পচাগলা দেহ। খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর স্ত্রীর। ছাদে কাপড় শুকাতে গিয়েছিলেন ওই বাড়ির মালিক। পচা দুর্গন্ধ পেয়েই পুলিশকে ডাকেন তিনি। সেই নীল ড্রামের ঢাকনা খুলতেই সকলে শিউরে উঠলেন। কবে যুবককে খুন করা হয়েছে, খুনের নেপথ্যে কী কারণ, তা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ।‌ 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে। রবিবার পুলিশ জানিয়েছে, তিজারা জেলায় আদর্শ কলোনিতে। ওই এলাকার একটি বাড়ির ছাদে নীল ড্রামের মধ্যে থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির মালিক, এক বৃদ্ধ মহিলা ছাদে কাজ করতে উঠেছিলেন। কিন্তু পচা দুর্গন্ধ পেয়েই তড়িঘড়ি করে নীচে নেমে আসেন। এরপরই তিনি পুলিশে খবর দেন। 

 

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম, হংসরাজ। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন থেকে তাঁর স্ত্রী ও সন্তানরা নিখোঁজ রয়েছেন। ওই বাড়ির ছাদে একটি নীল ড্রামের মধ্যে ছিল যুবকের পচাগলা দেহ। নীল ড্রামের উপরে ছোট ছোট পাথর রাখা ছিল। সম্ভবত, যাতে দুর্গন্ধ বাইরে না বেরোতে পারে। 

 

পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় গত দেড় মাস ধরে বসবাস করছিলেন হংসরাজ। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ঘটনার পর থেকে স্ত্রী ও সন্তানদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কবে থেকে নীল ড্রামের মধ্যে দেহটি ছিল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 

 

এর আগে মার্চ মাসে নীল ড্রামে দেহ লুকিয়ে রাখার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।। ২০১৬ সালে সৌরভ রাজপুত ও মুসকান রাস্তোগি বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ায় খুব খুশি ছিলেন দু'জনে। স্ত্রীর সঙ্গে আরও সময় কাটানোর জন্য মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে বাড়িতে চলে আসেন। কিন্তু পারিবারিক অশান্তির কারণে এরপর বাড়ি ছেড়ে মুসকানকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন সৌরভ। ২০১৯ সালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন মুসকান। কিন্তু সেই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিন কয়েক পরেই সৌরভ জানতে পারেন, তাঁর বন্ধু সাহিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত মুসকান। 

 

সেই সম্পর্ক ঘিরে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। ডিভোর্সের পথে এগিয়েও, সন্তানের কথা ভেবে পিছিয়ে আসেন সৌরভ। ফের নেভির চাকরি নিয়ে ২০২৩ সালে ভিন দেশে চলে যান। মেয়ের ছ'বছরের জন্মদিন উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন সৌরভ। এর মাঝেই সাহিল ও মুসকান আরও গভীর প্রেমে ডুবে যান। সৌরভ দেশে ফেরার পরেই তাঁকে খুনের পরিকল্পনা করেন। 

 

৪ মার্চ খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে খাওয়ান। অচৈতন্য অবস্থায় সৌরভকে কুপিয়ে খুন করেন মুসকান ও সাহিল। এরপর মৃতদেহ ১৫ টুকরো করে, ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে আটকে দেন। কিছুদিন পর প্রতিবেশীরা সৌরভের খোঁজখবর জিজ্ঞেস করতেই, দু'জনে বলেন, তিনি পাহাড়ে বেড়াতে গিয়েছেন। 

 

খুনের বিষয়টি লুকিয়ে রাখতে এরপর সৌরভের ফোন নিয়ে মানালিতে বেড়াতে যান সাহিল ও মুসকান। সেখানে গিয়ে সৌরভের ফোন থেকে ছবি শেয়ার করেন‌। কিন্তু সৌরভের সঙ্গে দীর্ঘদিন ফোনে কথা না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার‌। তখনই পুলিশ তদন্ত শুরু করে। স্ত্রী ও বন্ধুকে আটক করে জেরা শুরু করে তারা। পুলিশি জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে নেন তাঁরা। খুনের ১৪ দিন পর সেই ড্রাম থেকে দেহের টুকরোগুলো উদ্ধার করা হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া