শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Airports: বিমান যাত্রীদের জন্য বিশেষ পদক্ষেপ কেন্দ্রের

Pallabi Ghosh | ১৬ জানুয়ারী ২০২৪ ২২ : ২১Pallabi Ghosh
বীরেন ভট্টাচার্য, দিল্লি: চলতি শীতের মরশুমে লাগাতার উড়ান বিলম্বিত হওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূল সাংসদ সাকেত গোখলে ইতিমধ্যেই ডিজিসিএ এবং অসামরিক বিমান মন্ত্রকে চিঠি দিয়েছেন। মঙ্গলবার বিমানের উড়ান এবং যাত্রীদের হেনস্থা হওয়া ঠেকাতে ৬ দফা পরিকল্পনা ঘোষণা করলেন অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যাত্রীদের সমস্যা ও হেনস্থার মোকাবিলায় এই নতুন পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, "যাত্রীদের সমস্যার জন্য প্রতিটি মেট্রো শহরের বিমানবন্দরে ওয়ার রুম তৈরি করবে বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলি। এই সমস্ত বিমানবন্দরগুলিতে ২৪ ঘণ্টার জন্য পর্যাপ্ত সংখ্যক সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হবে।" তিনি আরও জানিয়েছেন, ঘন কুশায়াতেও দিল্লি বিমান বন্দরের ২৯এল রানওয়েকে অবতরণ এবং উড়ানের জন্য উপযোগী করে তোলা হবে। প্রসঙ্গত, চলতি জানুয়ারিতে ঘন কুয়াশা এবং কার্যকরী ও চালু রানওয়ে কম থাকায় দিল্লি বিমানবন্দরে উড়ান বিলম্বিত হয়েছে। সেই পরিস্থিতির মোকাবিলায় উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত বছর যে রানওয়েটি জি২০ সম্মেলনের পরেই বন্ধ করে দেওয়া হয়েছে, সেটিও চালু করা হবে খুব দ্রুত। তবে যাত্রীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অসামরিক বিমানমন্ত্রী। সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘুন কুয়াশার কারণে উড়ান এবং অবতরণ বিলম্বিত হয়ছে। এবার থেকে ঘন কুয়াশাতেও যাতে বিমান ওঠানামা করতে পারে, দ্রুত তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এদিকে, গত সোমবার ইন্ডিগো বিমান বিলম্বিত হওয়ায় পাইলটের ওপর এক যাত্রীর হামলার ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই যাত্রী সনল বিজ তাঁর এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, "একজন সহযাত্রী হিসেবে আমার মনে হয়েছে, ঘটনাটির ওপর আলোকপাত করা প্রয়োজন। আমি কখনই হিংসাকে সমর্থন করি না। শুধুমাত্র ঘটনাটিতে আলোকপাত করাই আমার উদ্দেশ্য ছিল।" এরপরেই তিনি বলেন, "খারাপ আবহাওয়ার জন্য উড়ান ৫ ঘণ্টা দেরি করে। দুপুর ১২.২০টায় বোর্ডিং শুরু হয়। সেই বিমানে শিশু, প্রবীণ নাগরিক সহ মোট ১৮৬জন যাত্রী ছিলেন। ১২.৪০টার মধ্যে বোর্ডিং সম্পন্ন হয়ে গেলেও ২.৫০টা পর্যন্ত বিমানের গেট খোলা ছিল এটিসি থেকে ছাড়পত্র না মেলায়।" সনল বিজ জানিয়েছেন, ১.৩০টায় পাইলট জানান একজন কর্মীর অপেক্ষা করা হচ্ছে এবং খুব দ্রুতই বিমান উড়ান শুরু করবে। এর অর্থ, কর্মীরা ভুল তথ্য দিয়েছেন। তাঁর অভিযোগ, অপেশাদার আচরণ করেছেন বিমানের কর্মীরা। প্রবীণ যাত্রীরা একাধিকবার পানীয় জলের অনুরোধ জানালেও, বিমানের কর্মীরা নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত থাকায় তা করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। সনল বিজ জানান, অবশেষে দুপুর ২.৪০টায় বিমানের গেট বন্ধ হয়। ইন্ডিগো বিমান সংস্থার কর্মীদের অপেশাদার আচরণের তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সনল বিজ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া