শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৪ অক্টোবর ২০২৫ ১৮ : ৪২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফ্ল্যাটের নীচে বন্ধুবান্ধবের সঙ্গে খেলাধুলা। আর বাড়ি ফেরাই হল না। বিকল লিফটে আটকে মর্মান্তিক পরিণতি হল ১২ বছরের এক নাবালকের। লিফটের আটকে থাকল ঘণ্টার পর ঘণ্টা। দুই তলার মাঝে সেভাবে আটকেই লিফটের মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পুনেতে। পুলিশ সূত্রে জানা গেছে, পুনের পিমপ্রি চিঞ্চওয়াড় এলাকার রাম স্মৃতি সোসাইটির আবাসনে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই বিকল হয়ে যায় ওই আবাসনের লিফট। তাতেই আটকে পড়ে মৃত্যু হয়েছে ১২ বছরের এক নাবালকের।
পিমপ্রি চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল বিভাগ জানিয়েছে, তারা ওই আবাসন থেকে এমার্জেন্সি ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায়, সেই আবাসনের একটি লিফট বিকল হয়ে পড়ায়, সেখানে আটকে পড়ে ১২ বছরের ওই নাবালক। ঘটনাস্থলে পৌঁছেই দ্রুত লিফট থেকে নাবালককে উদ্ধার করে তারা। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি। নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আবাসনের ওই ফ্ল্যাটটি চারতলা ছিল। কিন্তু লিফট ছিল বেশ পুরনো। তা মেরামত করা হয়নি বহুবছর। লোহার গেট ছিল ওই লিফটে। ফ্ল্যাটের নীচে খেলাধুলা করছিল ওই নাবালক। লিফটে উঠে উপরে যাচ্ছিল। আচমকাই তার এক পা আটকে যায়। দুই তলার মাঝে লিফট থেমে যায়। তখনই আর্ত চিৎকার শুরু করে ওই নাবালক।
প্রতিবেশীরা চিৎকার শুনেই নাবালকের পরিবারকে জানায়। অনেকে মিলে চেষ্টা করলেও নাবালককে উদ্ধার করতে পারেননি। অবশেষে দমকলে খবর দেওয়া হয়। পরিবারের দাবি, লিফট বিকল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বহুবার অভিযোগ করা সত্ত্বেও লিফট মেরামত করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, গতবছর জুন মাসে হাসপাতালে লিফট বিভ্রাটের জেরে এক রোগী চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়ে দু'দিন লিফটেই আটকে ছিলেন ওই রোগী। অবশেষে ৪৮ ঘণ্টা পর সোমবার লিফট খুলে তাঁকে উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ ছিলেন ৫৯ বছরের ওই প্রৌঢ়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার। কেরলের এক সরকারি মেডিক্যাল কলেজে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন উলুরের বাসিন্দা রবীন্দ্রন নায়ার। কলেজের ওপি ব্লকের ফার্স্ট ফ্লোরে যাচ্ছিলেন। কিন্তু প্রৌঢ়ের দাবি, লিফটটি ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরিবর্তে নিচে নেমে যায়। তারপরেই লিফট বন্ধ হয়ে যায়। বহু চেষ্টার পরেও লিফটের দরজা তিনি খুলতে পারেননি।
প্রৌঢ় জানিয়েছেন, তাঁর ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। সাহায্যের জন্য দীর্ঘক্ষণ চিৎকার করছিলেন। তা সত্ত্বেও দু'দিন ধরে কোনও সাড়া পাননি। সোমবার সকালে রুটিন কাজের জন্য লিফট অপারেটর আসেন। লিফট খুলতেই প্রৌঢ়কে মেঝেতে বসে থাকতে দেখেন। এদিকে রবিবার পর্যন্ত তাঁর কোনও খোঁজ না মেলায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। কীভাবে প্রৌঢ় লিফটের মধ্যে আটকে পড়লেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?