শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৪ অক্টোবর ২০২৫ ১৮ : ০৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: শিশুদের চিকিৎসায় নিরাপত্তা ও সঠিক ওষুধ ব্যবহারের উপর জোর দিয়ে নতুন পরামর্শ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, শিশুদের ক্ষেত্রে কাশি ও সর্দির ওষুধ অযথা ব্যবহার না করার জন্য চিকিৎসক ও অভিভাবক উভয়কেই সতর্ক হতে হবে।
উল্লেখযোগ্য বিষয়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ১১ জন শিশুর কাশির সিরাপ খাওয়ার কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি নিয়ে তোলপাড় দেশ। এর পরেই স্বাস্থ্য মন্ত্রক নড়েচড়ে বসে এবং জারি করা হয় নির্দেশিকা।
কী বলা হয়েছে নির্দেশিকায়
- দুই বছরের কম বয়সী শিশুদের একেবারেই কাশি ও সর্দির ওষুধ দেওয়া যাবে না।
- সাধারণভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও এসব ওষুধ ব্যবহারে বিরত থাকতে বলা হয়েছে।
- পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজনীয় হলে, সতর্ক ডাক্তারি মূল্যায়নের পর, সঠিক মাত্রা ও সীমিত সময়ের জন্যই ওষুধ ব্যবহার করা যাবে।
- একাধিক ওষুধ একসঙ্গে ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
- ওষুধ নয়, প্রাথমিক যত্নই মূল ভরসা।
দেশে কাশির সিরাপ নিয়ে শিশুদের মৃত্যু ও কেন্দ্র সরকারের নোটিশ জারি নিয়ে চিকিৎসকরা বলছেন, অধিকাংশ তীব্র কাশির সমস্যা স্বাভাবিকভাবেই সেরে যায়। তাই প্রথমেই গুরুত্ব দিতে হবে পর্যাপ্ত জল খাওয়ানো, বিশ্রাম, ঘরোয়া সহায়ক পরিচর্যা

ওষুধের মান নিয়ন্ত্রণে জোর
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্রকে নিশ্চিত করতে হবে যে, কাশির ওষুধ সংগ্রহ ও বিতরণের সময় শুধুমাত্র সেই ওষুধই ব্যবহার হবে যেগুলি সুপ্রস্তুত উৎপাদন প্রক্রিয়া (Good Manufacturing Practices) মেনে তৈরি এবং ফার্মাসিউটিক্যাল গ্রেড উপাদান দ্বারা প্রস্তুত।
সচেতনতা ছড়ানোর নির্দেশ
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ, সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (PHC), গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র (CHC) এবং মেডিকেল কলেজের মাধ্যমে এই পরামর্শ প্রচার করবে।
চিকিৎসা বিশেষজ্ঞরা মতে, অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে যদি সচেতনতা বাড়ানো যায়, তবে শিশুদের অপ্রয়োজনীয় ওষুধ সেবন রোধ করা সম্ভব হবে এবং শিশুস্বাস্থ্য আরও সুরক্ষিত থাকবে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বেশ কিছু শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে ‘কোল্ডরিফ’ নামক একটি কাশির সিরাপের। যদিও এখনও পর্যন্ত কাশির সিরাপের সঙ্গে শিশুমৃত্যুর সম্পর্ক মেনে নিতে নারাজ বিজেপিশাসিত দুই রাজ্যের মন্ত্রীরা। আতঙ্কের আবহে তড়িঘড়ি পদক্ষেপ করে শুক্রবার তামিলনাড়ু সরকার রাজ্যে ওই সিরাপের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরাপ নিয়ে বিভিন্ন রাজ্যে তদন্ত শুরু হলেও মধ্যপ্রদেশ সরকার অবশ্য শিশু মৃত্যুর ঘটনায় সিরাপের যোগ মানতে নারাজ।
শনিবার নিজের অবস্থান থেকে সরে এসেছে মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদব গোটা ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছেন এবং কোল্ডরিফ সিরাপ-সহ একই সংস্থারর অন্যান্য পণ্য গোটা রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি জনগণকে আশ্বাস দিয়েছেন যে, ‘দোষীদের ছাড় দেওয়া হবে না’ এবং উল্লেখ করেছেন, ঘটনার তদন্তে স্থানীয় ও রাজ্যস্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজস্থান সরকার জানিয়েছে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। কোনও মতেই দোষীদের ছাড়া হবে না বলেও দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?