রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ নিলে কঠোর ব্যবস্থা: কোথায় অভিযোগ করবেন

সুমিত চক্রবর্তী | ০৪ অক্টোবর ২০২৫ ১৭ : ৫১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  ভারতের ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, ক্রেতারা যখন ক্যাশ অন ডেলিভারি বেছে নিচ্ছেন, তখন তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।


কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সম্প্রতি এক্স-এ লিখেছেন, এমন অনৈতিক পদ্ধতিকে তিনি “ডার্ক প্যাটার্ন” হিসেবে আখ্যা দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, এই ধরনের প্রথা ভোক্তাদের বিভ্রান্ত করে এবং শোষণ করে। তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জোশী জোর দিয়ে বলেছেন, সরকারের লক্ষ্য হল ভোক্তার অধিকার রক্ষা করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা, বিশেষত ভারতের দ্রুত বাড়তে থাকা ই-কমার্স খাতে।


গত কয়েক সপ্তাহে বহু ক্রেতা অভিযোগ জানিয়েছেন যে, অনলাইন কেনাকাটায় ক্যাশ অন ডেলিভারি বেছে নেওয়ার সময় হঠাৎ অজানা খাতে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হচ্ছে। একজন ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, তিনি এক জনপ্রিয় ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করার সময় মোট ২২৬ টাকা অতিরিক্ত চার্জ দিতে বাধ্য হন। চার্জের নাম দেওয়া হয়েছিল “offer handling fee”, “payment handling fee”, ও “protect promise fee”। তিনি কটাক্ষ করে লিখেছেন, এই চার্জগুলো আসলে “Rain Fee”-এর মতো, যা ফুড ডেলিভারি অ্যাপ যেমন Zomato, Swiggy, Zepto ইত্যাদিতেও দেখা যায়।

 


 “ডার্ক প্যাটার্ন” বলতে বোঝানো হয় সেইসব প্রতারণামূলক নকশা বা কৌশলকে, যা কোম্পানিগুলো সচেতনভাবে ব্যবহার করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ বা ব্যক্তিগত তথ্য আদায় করার জন্য। এগুলোর মধ্যে রয়েছে—
ভুয়া সংকট তৈরি করা, যেমন দেখানো যে “মাত্র ২টি পণ্য বাকি আছে”।
মিথ্যা কাউন্টডাউন টাইমার ব্যবহার করা যাতে ক্রেতা দ্রুত কিনতে বাধ্য হন।
জটিল ও নজরে না পড়া খাতে অতিরিক্ত ফি লুকিয়ে রাখা।
COD বেছে নেওয়ার সময় অস্পষ্ট নামে অতিরিক্ত চার্জ বসানো এই অনৈতিক ডার্ক প্যাটার্নের সরাসরি উদাহরণ।


ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই ই-কমার্স কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছে এবং এই ধরনের আচরণ বন্ধ করার জন্য সতর্ক করেছে। পাশাপাশি, সরকার নতুন আইন প্রণয়ন করতে চলেছে যাতে এই ধরনের প্রতারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়।


মন্ত্রী জোশী স্পষ্ট জানিয়েছেন—"ভোক্তাদের বিভ্রান্ত করে লাভবান হওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে ভোক্তার অধিকারকে সম্মান করতে হবে।"


ভোক্তাদের উৎসাহিত করা হচ্ছে যেন তারা এমন প্রথার শিকার হলে সরাসরি অভিযোগ জানান। এর জন্য রয়েছে ‘জাগৃতি অ্যাপ’, যেখানে সহজেই অভিযোগ লিপিবদ্ধ করা যায়। এই অ্যাপ ভোক্তাদের অন্যায্য বাণিজ্য প্রথার বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ দেয়।


ভারতের ই-কমার্স বাজার দ্রুত প্রসারিত হচ্ছে, আর সেই সুযোগেই কিছু প্রতিষ্ঠান ভোক্তাদের কাছ থেকে ফাঁকি দিয়ে অর্থ আদায় করছে। COD-এর মতো সাধারণ পেমেন্ট অপশনে অতিরিক্ত চার্জ বসানো নিঃসন্দেহে প্রতারণামূলক আচরণ। সরকারের এই উদ্যোগ যদি কঠোরভাবে বাস্তবায়িত হয়, তবে ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত হবে এবং ই-কমার্স খাতের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া