রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ০৪ অক্টোবর ২০২৫ ১৭ : ১৩Soma Majumder
অ্যাওয়ার্ড শো হোক কিংবা পার্টি, বলিপাড়ায় রণবীর সিং-এর ফ্যাশন বরাবরই চর্চিত। তাঁর সাজপোশাক নেটগরিকদের নজর এড়াতে পারে না কখনও। তবে সবময়ে যে 'খিলজি'র ভাগ্যে প্রশংসা জোটে তাও নয়, কখনও কখনও নিন্দুকদের সমালোচনাও কুড়োতে হয় অভিনেতাকে। ইদানীং অবশ্য খুব একটা অন্য রকম ফ্যাশনে দেখা যায় না রণবীরকে। আর এবার যেন তাঁকে টক্কর দিতে হাজির হলেন পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি 'কালিন ভাইয়া'র নয়া ফ্যাশন অবতার দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সকলের!
বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি সাধারণত তাঁর পরিমিত জীবনযাপন এবং বাস্তবসম্মত চরিত্রের জন্য পরিচিত। কিন্তু এবার তিনি এমন এক লুক নিয়ে হাজির হয়েছেন যা দেখে ভক্তরা চোখ কপালে তুলেছেন। সবুজ রঙের এমেরাল্ড ভেলভেট কোট পরে অভিনেতা হাজির হন এক স্টাইলিশ অবতারে, যা মুহূর্তে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
পঙ্কজের এই নতুন লুকটি ছিল একেবারে রাজকীয়। সবুজ ভেলভেট কোটের সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী লাল ধোতি-প্যান্ট। কোটটির গায়ে সোনালি এমব্রয়ডারি কাজ, মাথায় ছিল ছোট্ট একটি হ্যাট, আর চোখে ছিল আত্মবিশ্বাসের ঝলক। ছবিটি দেখে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, “এ যেন কোনও নবাবি সিনেমার নায়ক!”

পঙ্কজ ত্রিপাঠির নয়া লুক দেখে রসিকতা করতে ছাড়েননি রণবীর সিং। '৮৩' ছবিতে রণবীরের কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন পঙ্কজ। সেই স্মৃতির রেশ ধরে 'গুরু' সম্বোধন করেছেন পর্দার 'কপিল দেব'। অভিনেতা লিখেছেন, "আরে, গুরুজি! আমি শুধরে গেলাম আর আপনি বিগড়ে গেলেন।' পঙ্কজের লুকের মতোই রণবীরের প্রতিক্রিয়াও এখন ভাইরাল। উপচে পড়েছে নেটাগরিকদের হাজারো লাইক ও হাসির ইমোজি।
যদিও পঙ্কজের এই নয়া অবতার আদৌ বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ছবিটি সত্যিই কি পঙ্কজ ত্রিপাঠির নতুন ফটোশুট, নাকি এআই দিয়ে তৈরি ডিজিটাল ইমেজ? সন্দেহ প্রকাশ করেছে নেটাগরিকদের একাংশ। কেউ বলেছেন, "মুখ ও শরীরের ভঙ্গি কিছুটা এডিটেড মনে হচ্ছে।" আবার কারওর মতে, "এটি পঙ্কজেরই এক সাহসী নতুন ফ্যাশন এক্সপেরিমেন্ট।"
বাস্তব হোক বা ডিজিটাল, পঙ্কজ ত্রিপাঠির এই এমেরাল্ড ভেলভেট লুক এখন পুরো বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর অনন্য ফ্যাশন সেন্স এবং রণবীর সিংয়ের মজার প্রতিক্রিয়া মিলিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো জমে উঠেছে হাসি ও প্রশংসার বন্যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?