রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নাসার ওয়েবসাইট বন্ধ, আতঙ্কিত হয়ে পড়লেন বিজ্ঞানীরা

সুমিত চক্রবর্তী | ০৪ অক্টোবর ২০২৫ ১৬ : ৩০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এক অদ্ভুত ঘটনায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) তাদের সরকারি ওয়েবসাইট আপডেট করা বন্ধ করেছে। শুক্রবার সকালে ওয়েবসাইটে একটি বার্তা দেখা যায়— “Due to the lapse in federal government funding, NASA is not updating this website.” অর্থাৎ, ফেডারেল সরকারের অর্থ বরাদ্দ বন্ধ থাকায় ওয়েবসাইট আর শুরু করা হচ্ছে না। ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন ধূমকেতু 3I/Atlas মঙ্গল গ্রহের পাশ দিয়ে অতিক্রম করছিল এবং নাসার Mars Reconnaissance Orbiter সেই ধূমকেতুর সর্বোত্তম ছবি তুলতে প্রস্তুত ছিল।


২০২৬ অর্থবছরের জন্য নাসার বাজেট ব্যাপকভাবে কমানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরের মে মাসে জানানো হয়, নাসার বাজেট ২৪.৮ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৮.৮ বিলিয়ন ডলার করা হবে। এর ফলে বিজ্ঞানের জন্য বরাদ্দে ৩৩ শতাংশ হ্রাস এবং প্রকল্প ব্যয়ে প্রায় ৪৭ শতাংশ কাটছাঁট করা হবে। শুধু তাই নয়, নাসার প্রায় ৩২ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে।


এই বাজেট কাটছাঁটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রতিযোগিতা বড় আঘাত পেতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত চাঁদ ও মঙ্গলে যাওয়ার পরিকল্পনা মারাত্মকভাবে পিছিয়ে যাবে।

আরও পড়ুন: নারীদের আয়ু পুরুষের তুলনায় বেশি! কারণ জানলে অবাক হবেন


ওয়েবসাইটে আরও একটি বার্তা প্রদর্শিত হয়েছে— “NASA is currently closed due to a lapse in government funding. Employees can visit nasa.gov/shutdown for additional information.” এই লিঙ্কে ক্লিক করলে আরেকটি পেজ খোলে, যেখানে মোটা হরফে লেখা রয়েছে— “NASA Operating Status: NASA is currently CLOSED due to a lapse in Government funding.” নিচে আরও উল্লেখ করা আছে, “NASA Shutdown Information”— যেখানে সংস্থার বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য আপডেট হওয়ার কথা বলা হয়েছে।


বাজেট সংকোচন নিয়ে মহাকাশবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, গবেষণার গতি শুধু নয়, নাসার দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই চাঁদে আবার মানুষ পাঠানো এবং মঙ্গলে মিশনের সময়সূচি নিয়ে প্রশ্ন উঠেছে।
মার্কিন সিনেট কমিটি অন কমার্স, সায়েন্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন–এর কাছে জমা দেওয়া এক রিপোর্টে নাসার হুইসেলব্লোয়াররা সতর্ক করে দিয়েছেন যে এই বাজেট কাটছাঁট নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করবে। এক কর্মী এমনকি বলেছেন, বাজেট কমানোর ফলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একজন নভোচারীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।


রিপোর্টে আরও বলা হয়েছে, বাজেট কাটছাঁটের কারণে নাসার কর্মীরা এখন ভয় এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই ভয় তাঁদের অনেককে নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো খোলাখুলি জানাতে বাধা দিচ্ছে। অর্থাৎ, সম্ভাব্য ত্রুটি বা ঝুঁকির খবরও গোপন রয়ে যাচ্ছে।


নাসার বাজেট সংকোচনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের আসন্ন মহাকাশ প্রকল্প। বিশেষত বৈজ্ঞানিক গবেষণা, টেলিস্কোপ, গ্রহ অনুসন্ধানী মিশন এবং মহাকাশযাত্রার নিরাপত্তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণায় নেতৃত্ব এবার প্রশ্নের মুখে পড়তে পারে।


নাসার ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া শুধু একটি প্রতীকী ঘটনা নয়, বরং বৃহত্তর সমস্যার ইঙ্গিত। বিজ্ঞানীরা বলছেন, বাজেট কমিয়ে দিলে শুধু আমেরিকার নয়, গোটা বিশ্বের মহাকাশ গবেষণার অগ্রগতি প্রচণ্ডভাবে ব্যাহত হবে। মহাকাশ অভিযানে যেখানে প্রতিটি পদক্ষেপ নির্ভর করে প্রযুক্তি, নিরাপত্তা ও অর্থায়নের উপর, সেখানে নাসার এভাবে থমকে যাওয়া ভবিষ্যতের জন্য এক গভীর সংকেত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া