রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৪ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৫Soma Majumder
স্বাস্থ্যগুণে ভরপুর ডাবের জলের জুড়ি মেলা ভার। গরমে এক চুমুক ডাবের জল খেলেই স্বস্তি। শরীরে জলের ঘাটতি পূরণ করার পাশাপাশি সোডিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক-সহ নানা খনিজে পরিপূর্ণ ডাবের জল। দেহে খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই পানীয়। হাজারো উপকারিতার জন্য পুষ্টিবিদরা ডাবের জল খাওয়ার পরামর্শ দেন। কিন্তু এত রকমের স্বাস্থ্যগুণ থাকলেও, শরীরের বেশ কিছু সমস্যায়, বিশেষ করে ডায়াবেটিসে ডাবের জল খাওয়া যায় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু সত্যি কি ডাবের জল খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়? আসুন জেনে নেওয়া যাক-
ডাবের জলে প্রাকৃতিক সুগার থাকে, যা মূলত গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মতো চিনির উপাদান থেকে আসে। সেই কারণেই ডায়াবেটিক রোগীরা এই পানীয় খাওয়ার ক্ষেত্রে দ্বিধায় ভোগেন। একটি মাঝারি আকারের ডাবে প্রায় ২০০-২৫০ মিলি জল থাকে। যার মধ্যে প্রায় ৫-৬ গ্রাম প্রাকৃতিক চিনি থাকতে পারে। তাই ডায়াবেটিসে পরিমিত পরিমাণে ডাবের জল খাওয়াই যায়। তবে দিনে কয়েকবার বা অতিরিক্ত পরিমাণে ডাবের জল পান করলে তা রক্তে শর্করার উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি ব্লাড সুগার আগে থেকেই নিয়ন্ত্রণে না থাকে।
আরও পড়ুনঃ স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে সিদ্ধহস্ত এই ৫ খাবার, মহিলাদের ডায়েটে রোজ কী কী রাখা উচিত?
গবেষণায় দেখা গিয়েছে, ডাবের জল পান করলে রক্তে শর্করার মাত্রার খুব একটা হেরফের হয় না। উপরন্ত, এটি অক্সিডেটিভ চাপ কমায়। ডাবের জলের মধ্যে থাকা ভিটামিন ও খনিজ ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। তবে অতিরিক্ত ডাবের জল ডায়াবেটিস রোগীদের জন্য হিতে বিপরীতও হতে পারে।
অনেক সময় ডাবের জল স্বাদে মিষ্টি হয়। এই সব ডাবে শাঁস থাকে। আবার একটু কচি ডাব হলে জলে মিষ্টি স্বাদ পাওয়া যায় না।

বেশিরভাগ গবেষণায় বলছে, নিয়মিত ডাবের জল খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণেই থাকে। কিন্তু সেই ডাবের জল মিষ্টি হলে চলবে না।
শুধু ডায়াবেটিস নয়, কিডনির সমস্যা হলে শরীর থেকে অতিরিক্ত পটাসিয়াম বার হতে পারে না। ফলে ডাবের জলের পটাশিয়াম ও শরীরের পটাশিয়াম এক হয়ে কিডনি ও হৃৎপিণ্ড দুটিই অকার্যকর করে দিতে পারে। একইসঙ্গে ঘন ঘন ডাবের জল খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যেতে পারে। হজমের সমস্যায় ভুগলেও বুঝেশুনে ডাবের জল খাওয়া উচিত। ডাবের জলে ‘ট্রোপোমায়োসিন’ নামক এক ধরনের প্রোটিন থাকে। অতিরিক্ত ডাবের জল খেলে তা থেকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?