রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৪ অক্টোবর ২০২৫ ১১ : ১২Soma Majumder
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ ক্যানসার। প্রতি ৬ জনের মধ্যে ১ জন ক্যানসারের কারণে প্রাণ হারাচ্ছেন। ক্রমশ লাফিয়ে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। যার মধ্যে ব্রেস্ট ক্যানসার অন্যতম। বর্তমানে এদেশে প্রতি ২৮ জন মহিলার মধ্যে একজন এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, কিছুটা সতর্কতা অবলম্বন করলে এই মারণ রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে খাদ্যাভ্যাসে সচেতনতা আনলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত কিছু নির্দিষ্ট খাবার খেলে শরীরে ক্যানসার-প্রতিরোধী উপাদান বৃদ্ধি পায় এবং কোষের ক্ষয় রোধ করা যায়। তাহলে মহিলারা ডায়েটে কোন কোন খাবার রাখবেন, জেনে নিন-
১. বেদানাঃ বেদানায় থাকা এল্লাজিট্যানিন নামক উপাদান ক্যানসার কোষের বৃদ্ধিকে কমিয়ে দেয় এবং হরমোন-নির্ভর টিউমারের বৃদ্ধি রোধ করে। প্রতিদিন এক কাপ টাটকা বেদানার রস খেলে উপকার পাওয়া যায়।
২. ক্রুসিফেরাস সবজি (বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি ইত্যাদি)ঃ এই ধরনের সবজিতে থাকা সলফোরাফেন হরমোনের ভারসাম্য রক্ষা করে ও কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঠেকায়। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন এই সবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
৩. সয়া ও ডালজাতীয় খাবারঃ সয়াবিন ও ডালে থাকা আইসোফ্লাভোন শরীরে অস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হরমোনজনিত স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে কার্যকর।

৪. আমলকি বা অন্যান্য ভিটামিন সি-সমৃদ্ধ ফলঃ আমলকি, জাম, কমলালেবু বা কিউই-এর মতো ফলে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা কোষের ক্ষয় রোধ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. অলিভ অয়েলঃ অলিভ অয়েলে থাকা পলিফেনল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ শরীরের প্রদাহ কমিয়ে কোষের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন স্যালাড বা রান্নায় এক চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ফল ও সবজি, স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিড্যান্টযুক্ত খাবার শরীরে টিউমার বৃদ্ধির আশঙ্কা কমায়। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোও ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে সঠিক সময়ে শনাক্ত করতে পারলেই ৯০% ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?