মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৪ অক্টোবর ২০২৫ ১১ : ১৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত ঘটনা, একটি কালো রাজহাঁসকে ব্রিটেনের একটি শহর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন, কী তার অপরাধ? অভিযোগ গত নয় মাস ধরে ওই রাজহাঁস অন্যান্য পাখি এবং পর্যটকদের কাছে ত্রাস হয়ে উঠেছিল।
স্ট্র্যাটফোর্ড নিবাসী আপন-অ্যাভনের স্থানীয়রা ওই রাজহাঁসের নাম রেখেছিলেন রেগি। তবে হাঁসটির ডাকনাম হল "মিস্টার টার্মিনেটর"। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজহাঁসের ওয়ার্ডেন সিরিল বেনিস হাঁসটিকে ধরে ফেলেন এবং ডেভনের ডাউলিশ ওয়াটারফাউল সেন্টারে স্থানান্তরিত করার আগে স্থানীয় একটি পার্কে রাখা হয়।
দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন অনুসারে, রেগি-কে গত বছর শহরে আনা হয়েছিল। রেগির জন্ম স্ট্র্যাটফোর্ডে না হলেও সে তার কালো বড়সড় চেহারা ও মেজাজী স্বাভাবের জন্য তাৎক্ষণিকভাবে বাসিন্দাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল।
স্থানীয় বাসিন্দা বেনিসের কথায়, "ভেবেছিলাম মিস্টার টার্মিনেটর আসন্ন সীতে এই অঞ্চলেই থাকবে।" তিনি আরও বলেন যে, এই হাঁসটির খবর ছড়িয়ে পড়তেই সবাই অস্ট্রেলিয়ান স্থানীয় পাখিটিকে দেখতে স্ট্র্যাটফোর্ডে আসতে শুরু করে। বেনিস বলেন, "একদিকে, বিষয়টি দুর্দান্ত ছিল। কিন্তু অন্যদিকে, কিছুটা উদ্বেগের কারণও ছিল কারণ, আমরা চাইনি যে- মিস্টার টার্মিনেটর আমাদের মধ্যে চিরকাল এখানেই থাকুক এবং আমরা চাইনি যে এটা আমাদের বাকি স্থানীয় রাজহাঁসের সঙ্গে খুব বেশি পরিচিত হোক।"
শহরটি প্রায় ৬০টি স্থানীয় রাজহাঁসের একটি ঝাঁকের আবাসস্থল, যারা তাদের এস (S)-আকৃতির ঘাড় এবং কমলা রঙের ঠোঁটের জন্য বিখ্যাত। তবে, রেগি এইসব স্থানীয় রাজহাঁসদের প্রতি একেবারেই সদয় হননি এবং তাদের জলে ডুবিয়ে মারধরের চেষ্টা করত বলে অভিযোগ। স্থানীয় নদীতে স্থানীয় রাজহাঁসগুলিকে ডিম পাড়াতেও বিরক্ত করত।
বেনিস বলেন "আমাদের মিস্টার টার্মিনেটরের সবচেয়ে বিরক্তিকর বিষয় ছিল সে যখন স্থানীয় একড়ো রাজহাঁসের উপরর চড়াও হয়। সেই সময়ে পরিস্থিতি কিছুটা খারাপ ছিল। আসলে স্থানীয় মহিলা রাজহাঁসদের উপর কর্তৃত্ব আরোপ করতে টার্মিনেটর সেই প্রজাতীয় পুরুষ রাজহাঁসদের ভয় দেখাতো।"
অনেক আলোচনার পর, রেগিকে শহর থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেনিস বলেন, কালো রাজহাঁসটিকে অপসারণের প্রক্রিয়াটি সহজ ছিল না, তবে তিনি পাখিটিকে শান্ত করতে সক্ষম হন এবং তাকে একটি আটকে রাখা জায়গায় নিয়ে যান। বর্তমানে নিঃশব্দে স্থানীয় রাজহাঁসগুলি জলাশয়ে আরাম করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?