রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৪ অক্টোবর ২০২৫ ০৯ : ২৪Soma Majumder
জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। ঠিক যেমন শনির নক্ষত্র পরিবর্তনে তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনি প্রতি আড়াই বছরে রাশি পরিবর্তন করেন। ১২টি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে শনিদেবের প্রায় ৩০ বছর সময় লাগে। আর শনির একটি নক্ষত্র পরিবর্তনে সময় লাগে প্রায় এক বছর। সেই হিসেবে সব নক্ষত্রে একবার ঘুরে আসতে প্রায় ২৭ বছর সময় নেন শনিদেব।
শুক্রবার ৩ অক্টোবর রাতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে শনি। বক্রীদশাতে উত্তরভাদ্রপদ থেকে শনি পূর্বভাদ্রপদে গমন করেছে। সেখানেই ২০২৬ সালের ২০ জানুয়ারি পর্যন্ত থাকবেন শনিদেব। পূর্বভাদ্রপদ হল বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রে শনির গোচর তিন রাশির জন্য শুভ হবে৷ অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

সিংহ: শনির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়াবে। যে কোনও কাজে ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। শরীর-স্বাস্থ্য আগের থেকে ভাল হবে। সমাজে মান-সম্মান বাড়বে। আর্থিক পরিস্থিতি সুরক্ষিত হবে।
ধনু: শনির প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কোনও আইনি মামলা চললে নিষ্পত্তি হতে পারে। সব বাধা কেটে হাতের মুঠোয় থাকবে সাফল্য। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।
কুম্ভ: শনির গোচরে কুম্ভ রাশির সৌভাগ্যের দরজা খুলবে। পারিবারে কোনও সমস্যা চললে শীঘ্রই তা মিটে যাবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ ঋণের বোঝা কমবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। মা-বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের সঙ্গে ভাল সময় কাটাবেন। অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?