শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রামলীলায় যেতে দেরি, র‍্যাপিডো বুক করলেন 'হনুমান'! গদা দেখিয়ে চালককে বললেন পথ, নেটপাড়ায় হাসির খোরাক

আর্যা ঘটক | ০৩ অক্টোবর ২০২৫ ২২ : ৩৯Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: ২ অক্টোবর দশেরা উদযাপনের সঙ্গে সঙ্গেই শেষ হল মা দুর্গার আরাধনার নয় দিনব্যাপী উৎসব। সারা দেশজুড়ে এই উপলক্ষে রামলীলার আয়োজন করা হয়, যেখানে রামায়ণের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়। উৎসবের শেষ দিনে রাবণের কুশপুত্তলিকা দাহ করা হয়। এই বছর এমনই এক রামলীলার অনুষ্ঠানের আগে একটি মজাদার দৃশ্য নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে।

 

দেখা যায়, হনুমানের সাজে এক অভিনেতা রাস্তার ধারে কারও জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে তিনি র‍্যাপিডো বুক করেছেন এবং চালকের জন্যই তাঁর এই অপেক্ষা।

 

ভাইরাল ক্লিপটির শুরুতে দেখা যাচ্ছে, হনুমানের সাজে ওই ব্যক্তি রামলীলার জন্য দেরি হয়ে যাওয়ায় ধৈর্য ধরে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই একটি বাইক তাঁর কাছে এসে থামে। চালক ও আরোহীর হাবভাব দেখে মনে হয়, যাত্রা শুরুর আগে ওটিপি মিলিয়ে নেওয়া হচ্ছে। তবে সবচেয়ে মজার মুহূর্তটি এর পরেই আসে, যখন হনুমানবেশী ওই ব্যক্তি বাইকে চেপে বসেন এবং নিজের গদা উঁচিয়ে চালককে পথের নির্দেশ দেন।

 

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "রামলীলার জন্য হনুমানজির দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি পৌঁছতে র‍্যাপিডো বুক করেছেন।" এই পোস্টটি দেখার পর নেটিজেনরা মজাদার সব মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। এক জন লিখেছেন, "যতক্ষণ না তিনি গদা দিয়ে রাস্তা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল।"

 

আর এক জনের মন্তব্য, "উনি তো উড়েই যেতে পারতেন।" এক জনের রসিকতা, "জিপিএস: গদা পজিশনিং সিস্টেম।" এক ব্যক্তি লিখেছেন, "চালক: ওটিপি বলুন। হনুমানজি: 'জয় শ্রী রাম, এ বার চলুন'।"

 

অন্য এক জনের কথায়, "উনি পবনপুত্র ঠিকই, কিন্তু সেদিন বাতাসে আর্দ্রতা খুব বেশি ছিল, তাই হয়তো উড়তে পারেননি।" আর এক জন যোগ করেছেন, "কেউ ওনাকে ওঁর শক্তির কথা মনে করিয়ে দিন।"

আরও পড়ুন: শিশুমৃত্যুর মিছিল বিজেপি শাসিত একাধিক রাজ্যে! নেপথ্যে কি বিষাক্ত কাশির সিরাপ? পরীক্ষা ছাড়াই ওষুধকে ক্লিনচিট দেওয়ার অভিযোগ বিরোধীদের

প্রসঙ্গত, রামায়ণে উল্লেখ রয়েছে সীতাকে উদ্ধার করার সময় হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। কাকতালীয় ভাবে, এই বছরের শুরুতে শ্রীলঙ্কায় একটি বাঁদরের কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। একটি বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে ওই প্রাণীটি সংস্পর্শে আসতেই সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: নিচে মেয়ের রক্তাক্ত দেহ, উপরে ঝুলন্ত মা! কোয়ার্টারে ফিরে দরজা খুলতেই কান্নায় ভেঙে পড়লেন স্বামী

 

পৌরাণিক কাহিনী অনুসারে, হনুমান ভগবান রামের পাশে থেকে সীতাকে খুঁজে বের করতে সাহায্য করেছিলেন। তিনি সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছেছিলেন। রাবণের সঙ্গে যুদ্ধের সময় হনুমান তাঁর অসাধারণ শক্তি দিয়ে রাম ও তাঁর সেনাবাহিনীকে সাহায্য করেন। এমনকী, লক্ষ্মণের জীবন বাঁচাতে তিনি চিকিৎসার জন্য আস্ত একটি পর্বত বহন করে নিয়ে এসেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া