শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৩ অক্টোবর ২০২৫ ২১ : ৫১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া আড্ডা হোক বা জন্মদিন, কিংবা রোজকার সান্ধ্যকালীন জলখাবার, ভারতীয়দের কাছে মুখরোচক বা নোনতা খাবার ছাড়া চলে না। সব বয়সের মানুষের কাছেই এটি সমান জনপ্রিয়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, আপনার পছন্দের এই মুখরোচক খাবার ঠিক কী ভাবে, কোন পরিবেশে তৈরি হয়? সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন অনেকে। পছন্দের খাবারের উৎপাদন প্রক্রিয়া দেখে প্রশ্ন উঠছে নানা মহলে।
সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ভারতের একটি মুখরোচক তৈরীর কারখানার অস্বাস্থ্যকর পরিবেশের চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা যাচ্ছে, এক কর্মী খালি হাতে নমকিন মেশাচ্ছেন। শুধু তা-ই নয়, সেই নোনতার স্তূপের উপর তিনি সটান খালি পায়ে দাঁড়িয়ে রয়েছেন।
এই ভিডিও দেখার পরেই দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় উৎপাদন কেন্দ্রগুলির পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, এই ধরনের অস্বাস্থ্যকর কার্যকলাপ কতবার অলক্ষ্যে থেকে যায় এবং অজান্তেই ক্রেতারা ঠিক কী খাচ্ছেন।
এক জন ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, "শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার এটাই আসল কারণ।" আর এক জনের মন্তব্য, "এটাই তো সেই গোপন স্বাদ যা এই খাবারকে আরও আসক্ত করে তোলে। আপনি কখনও চেখে দেখেছেন?"
এক জন পরামর্শ দিয়েছেন, "স্বাস্থ্যকর উপায়ে মুখরোচক তৈরির জন্য যন্ত্র বসানো হোক।" অন্য এক ব্যক্তি লিখেছেন, "পরিদর্শন ও নিয়মের অভাব?" এক নেটিজেনের কথায়, "ভারতে বাইরের খাবারের কোনও খাদ্য সুরক্ষা নেই। নিজের ঝুঁকিতে খান।"
প্রসঙ্গত, এই ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এমনই আর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে এক ব্যক্তিকে বিয়ের অনুষ্ঠানে বিশাল কড়াইয়ে খালি হাতে নুডলস মেশাতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ওই ক্লিপে দেখা যায় রাঁধুনি অত্যন্ত তাড়াহুড়ো এবং ভাবনা চিন্তা ছাড়াই গরম নুডলস নাড়াচাড়া করছেন। তাঁর হাতে কোনও দস্তানা বা মুখে শিল্ড ছিল না।
আরও পড়ুন: শয়নকক্ষে গোপন ক্যামেরা, স্ত্রীর আপত্তিকর ভিডিও তুলে এ কী করলেন স্বামী! ছিঃ ছিঃ দেশজুড়ে
সেই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পোস্টের কমেন্ট সেকশনে নেটিজেনরা স্বাস্থ্যবিধি না মেনে অন্যের স্বাস্থ্য বিপন্ন করার জন্য ওই রাঁধুনির তীব্র সমালোচনা করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?