শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৩ অক্টোবর ২০২৫ ১৯ : ৪৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কাশির সিরাপে শিশুমৃত্যুর আতঙ্ক ফিরল দেশজুড়ে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বেশ কিছু শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়াল 'কোল্ডরিফ' নামক একটি কাশির সিরাপের। গোটা ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। যদিও এখনও পর্যন্ত কাশির সিরাপের সঙ্গে শিশুমৃত্যুর সম্পর্ক মেনে নিতে নারাজ বিজেপি শাসিত দুই রাজ্যের মন্ত্রীরা। আতঙ্কের আবহে তড়িঘড়ি পদক্ষেপ করে শুক্রবার তামিলনাড়ু সরকার রাজ্যে ওই সিরাপের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরাপ নিয়ে বিভিন্ন রাজ্যে তদন্ত শুরু হলেও মধ্যপ্রদেশ সরকার অবশ্য শিশু মৃত্যুর ঘটনায় সিরাপের যোগ মানতে নারাজ।
ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায়। অভিযোগ, সেখানে কিডনি বিকল হয়ে নয়টি শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মৃত্যুর আগে ওই শিশুরা এই নির্দিষ্ট কাশির সিরাপটি খেয়েছিল। একই ঘটনা ঘটেছে রাজস্থানেও। সেখানে সিকার জেলায় দুই শিশু এবং ভরতপুরে এক শিশুর মৃত্যু হয়েছে।
মহকুমা প্রশাসনের তরফ থেকে কোল্ডরিফ এবং নেক্সট্রো ডি এস নামের দুটি কাফ সিরাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু হঠাৎ করেই মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্ল ঘোষণা করেন শিশুমৃত্যুর সঙ্গে কাশির সিরাপের কোনও যোগ নেই। তিনি বলেন, "কাশির সিরাপ থেকে এই মৃত্যু হয়নি।" যদিও পরে তিনি স্বীকার করতে বাধ্য হন সিরাপের নমুনা নাগপুর এবং পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আই সি এম আর)-এর রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও তিনি জানান। রাজ্যে কি তবে এই ওষুধগুলি নিষিদ্ধ করা হবে? এই প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, "কাশির সিরাপের উপর ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিশ্চিত কাশির সিরাপের কারণে মৃত্যু হয়নি।"
অন্যদিকে, রাজস্থান সরকার জানিয়েছে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। কোনও মতেই দোষীদের ছাড়া হবে না বলেও দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জহর বেদম জানিয়েছেন প্রাথমিক তদন্তে চিকিৎসকদের ক্লিনচিট দেওয়া হয়েছে। মরুরাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা একটি বিবৃতিতেও একই কথা জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ভরতপুর ও সিকারের শিশুমৃত্যুর ঘটনা সরকারি 'বিনামূল্যে ওষুধ প্রকল্প'-এর অধীনে বিতরণ করা কাশির সিরাপের কারণে ঘটেনি।
আরও পড়ুন: শয়নকক্ষে গোপন ক্যামেরা, স্ত্রীর আপত্তিকর ভিডিও তুলে এ কী করলেন স্বামী! ছিঃ ছিঃ দেশজুড়ে
রাজস্থানের গণস্বাস্থ্য অধিকর্তা রবি প্রকাশ শর্মা জানিয়েছেন, দু'টি ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়িতেই শিশুদের এই সিরাপ খাওয়ানো হয়েছিল। তাঁর আরও দাবি, শিশুদের জন্য ডেক্সট্রোমেথরফ্যান নামক ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ, ফলে কোনও ক্ষেত্রেই চিকিৎসকেরা ওই ওষুধ লেখেননি। স্বাস্থ্য মন্ত্রী গজেন্দ্র সিংয়ের তরফ থেকেও সিরাপ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এই নির্দেশ আসার পর রাজস্থান মেডিক্যাল সার্ভিসেস কো অপারেশন লিমিটেড সিরাপের ব্যবহার পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই কমিটির তরফ থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তবে দায় নিতে অস্বীকার করলেও সিকারের ঘটনায় এক চিকিৎসক নিয়ম ভেঙে ডিএক্সএম যুক্ত সিরাপ দিয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁকে এবং সংশ্লিষ্ট ফার্মাসিস্টকে সাসপেন্ড করে তদন্ত শুরু করা হয়েছে বলে খবর।
রাজস্থানে এই সিরাপ খেয়ে বমি, তন্দ্রাচ্ছন্ন ভাব এবং জ্ঞান হারানোর মতো উপসর্গে আরও বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে। এই আতঙ্কের মধ্যেই এক নজিরবিহীন ঘটনা ঘটান এক চিকিৎসক। তারাচাঁদ যোগী নামের ওই চিকিৎসক সিরাপটি যে নিরাপদ, তা প্রমাণ করতে গিয়ে নিজেই সেটি পান করেন বলে খবর। কিন্তু সিরাপ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেই জ্ঞান হারান। ঘটনা জানাজানি হতেই সিরাপ আদৌ নিরাপদ কি না তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে।
সূত্রের খবর মধ্যপ্রদেশ থেকে ৫০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তথা এন সি ডি সি। ইতিমধ্যেই সেই রিপোর্টে সাফ জানানো হয়েছে, পরীক্ষিত নমুনায় কোনও সংক্রামক ব্যাধির জীবাণু মেলেনি। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে কাশির সিরাপের উপর। এই পরিস্থিতিতে আগে ভাগেই সতর্ক হয়েছে স্টালিন সরকার। তামিলনাড়ুতে তড়িঘড়ি নিষিদ্ধ করা হয়েছে ওষুধটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?