শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৩ অক্টোবর ২০২৫ ১৮ : ১৫Soma Majumder
শরীরে নানা প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে হোক কিংবা অসুখ-বিসুখ সারিয়ে তুলতে অ্যালোভেরা অতুলনীয়। এটি খাবার-পানীয় হিসেবে যেমন কার্যকর, তেমনি বাহ্যিকভাবেও ব্যবহারযোগ্য। অ্যালোভেরা বহুদিন ধরেই ঘরোয়া রূপচর্চা এবং চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর ঠান্ডা প্রভাব, প্রদাহ কমানোর ক্ষমতা ও ত্বক মসৃণ করার গুণের কারণে অনেকেই এটিকে “প্রাকৃতিক জেল” হিসেবে ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সকলের জন্য অ্যালোভেরা একেবারেই নিরাপদ নয়। উল্টে এটি অনেক সময় ত্বকের ক্ষতি করে দিতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক অত্যন্ত সংবেদনশীল বা যাঁদের আগে থেকেই কোনও সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এটি ক্ষতির কারণ হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, ত্বকে অ্যালোভেরা ব্যবহার করার আগে সতর্ক থাকুন, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
অ্যালোভেরা ব্যবহারের ফলে যে সমস্যাগুলি দেখা দিতে পারে তা হল-
ত্বকে জ্বালা ও লালভাব: সংবেদনশীল ত্বকে অ্যালোভেরা লাগালে জ্বালা, চুলকানি বা লালচে ভাব হতে পারে।
অ্যালার্জিক প্রতিক্রিয়া: অনেকের ক্ষেত্রে অ্যালোভেরা ব্যবহারে র্যাশ, ফোলাভাব বা কনট্যাক্ট ডার্মাটাইটিস দেখা দেয়।
শুষ্কতা: বারবার বা বেশি পরিমাণে অ্যালোভেরাব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে ত্বক শুষ্ক হয়ে পড়ে।
সূর্যালোক সংবেদনশীলতা: কিছু ক্ষেত্রে অ্যালোভেরা ত্বককে আলট্রাভায়োলেট রশ্মির প্রতি বেশি সংবেদনশীল করে তোলে।
চর্মরোগ বেড়ে যাওয়া: একজিমা, রোজিয়া বা সোরিয়াসিস থাকলে অ্যালোভেরা অনেক সময় অবস্থা আরও খারাপ করতে পারে।
কারা অ্যালোভেরার ব্যবহার এড়িয়ে চলবেন
*যাঁদের রসুন, পেঁয়াজ বা টিউলিপে অ্যালার্জি আছে তাঁরা বুঝেশুনে অ্যালোভেরা ব্যবহার করুন।

*যাঁদের ত্বক খুবই সংবেদনশীল বা আগে থেকে কোনও চর্মরোগ রয়েছে তাঁদেরও অ্যালোভেরার ব্যবহার নিয়ন্ত্রিত রাখা উচিত।
*খোলা ঘা বা ফাটা ত্বকে অ্যালোভেরা ব্যবহার না করাই ভাল।
*গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা, বিশেষ করে খাওয়ার মাধ্যমে অ্যালোভেরা একেবারেই ব্যবহার করবেন না।
*যাঁদের কিডনির সমস্যা বা ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা আছে, তাঁদেরও অ্যালোভেরা ব্যবহার এড়িয়ে চলা উচিত।
নিরাপদ ব্যবহারের টিপস
*নতুন করে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন।
*ত্বকে লাগানোর আগে খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না।
*রোদে বের হলে অ্যালোভেরা লাগানোর পর সানস্ক্রিন ব্যবহার করুন।
*কোনও অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে অবিলম্বে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?