শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ |  স্ত্রীর অজান্তেই সঙ্গমের ভিডিও লাইভস্ট্রিম স্বামীর!  ভিডিওর 'উত্তাপ' ছড়িয়ে পড়তেই যা হল...

সৌরভ গোস্বামী | ০৩ অক্টোবর ২০২৫ ২০ : ০৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের সাইবারাবাদ পুলিশ গত সপ্তাহে এক ৩৩ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে, যিনি স্ত্রীর অজান্তে দাম্পত্য সম্পর্কের ভিডিও লাইভস্ট্রিম করে অর্থ রোজগার করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজের শোবার ঘরে ল্যাপটপের ওয়েবক্যাম বসিয়ে দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছিলেন।

২০১৬ সালের নভেম্বরে ভুক্তভোগী স্ত্রী, যিনি নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ জানান। তিনি জানান, এক বন্ধু তাঁকে সতর্ক করেন যে ইন্টারনেটে কিছু পর্ন সাইটে তাঁর ও তাঁর স্বামীর যৌন ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্তে নামলে ভিডিওটির আইপি অ্যাড্রেস প্রথমে কেরালার ত্রিশূরে খুঁজে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে স্থানীয় একজন স্বীকার করেন, তিনি ওই ভিডিও একটি জনপ্রিয় পর্ন সাইট থেকে ডাউনলোড করে অন্য সাইটে আপলোড করেছিলেন।

সাইবারাবাদ পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস. জয়ারাম জানিয়েছেন, আরও গভীর অনুসন্ধানে জানা যায় যে ভিডিওগুলি মূলত লাইভস্ট্রিম করা হচ্ছিল দম্পতির শোবার ঘর থেকেই। “এই মুহূর্তেই আমরা স্বামীর প্রতি সন্দেহ করি। তাঁর ই-মেল, ব্যাংক লেনদেন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষা করে যথেষ্ট প্রমাণ হাতে আসে,” বলেন তিনি।

আরও পড়ুন: ত্বকচর্চায় লঙ্কা বাঁটা, গোপনাঙ্গ পরিষ্কার করেন লঙ্কার গুঁড়ো দিয়ে! যুবকের কীর্তি জানলে চোখ কপালে উঠবে

পুলিশি জেরায় অভিযুক্ত স্বামী স্বীকার করে যে, তিনি ল্যাপটপ এমনভাবে বসাতেন যাতে স্ত্রীর দৃশ্যগুলো ক্যামেরায় আসে কিন্তু তাঁর নিজের মুখ বেশিরভাগ সময় আড়ালেই থাকে। স্ত্রীকে বিভ্রান্ত করতে একইসঙ্গে ল্যাপটপে সিনেমা চালিয়ে রাখতেন। তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত ছোটবেলা থেকেই পর্নগ্রাফির নেশায় আসক্ত। পরবর্তীতে তিনি কিছু ওয়েবসাইটে নিজেকে ‘মেল এসকর্ট’ হিসেবে নথিভুক্ত করেন। আর্থিক লোভেই তিনি স্ত্রীর অজান্তে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পর্ন সাইটে লাইভস্ট্রিম করতে শুরু করেন।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় (নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ), তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা (ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল তথ্য প্রচার) এবং ৬৬-ই ধারা (ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন) অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী স্ত্রী অনুরোধ করেছেন যেন বিষয়টি প্রকাশ্যে না আনা হয়, কারণ এতে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাই গ্রেপ্তারি অভিযান ও তদন্ত প্রথমদিকে গোপন রাখা হয়েছিল। এই ঘটনা আবারও প্রমাণ করল যে প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত গোপনীয়তার উপর আক্রমণ কতটা ভয়াবহ রূপ নিতে পারে, এবং ঘরের চার দেওয়ালের ভেতরেও একজন নারী কতখানি নিরাপত্তাহীনতার শিকার হতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া